News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত বিশিষ্ট নাট্যকার তারক মেহতা, শোকাহত গুজরাটের মুখ্যমন্ত্রী
Image

প্রয়াত বিশিষ্ট নাট্যকার তারক মেহতা, শোকাহত গুজরাটের মুখ্যমন্ত্রী

আহমেদাবাদ, ১ মার্চ (হি.স.): প্রয়াত হলেন বিশিষ্ট লেখক তথা নাট্যকার তারক মেহতা| দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৱুধবার আহমেদাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃতু্যকালে জনপ্রিয় এই লেখকের বয়স হয়েছিল ৮৭ বছর| ভারতীয় টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ও দীর্ঘ সময় ধরে চলা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম ‘তারক মেহতা কা উল্টা চশমা’-র স্রষ্টা হলেন তারক মেহতা| জন্মসূত্রে গুজরাতি তারক মেহতা একজন লেখক, কলামনিস্ট ও নাট্যকার হিসেবে বিপুল জনপ্রিয়তা লাভ করেছেন| তিনি ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ সম্মান পদ্মশ্রীও পেয়েছেন|

১৯৭১ সালে চিত্রলেখা পত্রিকায় প্রথমবার তাঁর লেখা কলাম বেরোয়| হাস্যরসে সিক্ত সেই লেখা দিয়েই শুরু তারক মেহতার পথ চলা| তারপরে আর তাঁকে পিছনে ফিরে তাঁকাতে হয়নি| ২০০৮ সালে ‘সাব টিভি’ তারক মেহতার লেখার উপর ভিত্তি করে ধারাবাহিক শুরু করে| তারপর থেকে ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ধারাবাহিকটি গোটা ভারতে খুব অল্পদিনের মধ্যেই জনপ্রিয় হয়ে যায়| ধারাবাহিকটি এখনও সমান জনপ্রিয়তার সঙ্গে চলছে| তবে চলে গেলেন তাঁর স্রষ্টাই| ১৯২৯ সালের ২৬ ডিসেম্বর গুজরাটের আহমেদাবাদে জন্মগ্রহণ করেন তারক মেহতা| এখনও পর‌্যন্ত ৮০টিরও বেশি বই প্রকাশিত হয়েছে তারক মেহতার|

প্রখ্যাত লেখক ও কলামনিস্ট তারক মেহতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন গুরজাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি| টুইট করে শোকবার্তায় তিনি লিখেছেন, ‘তারক মেহতার মৃতু্যতে শোকাহত| তিনি সর্বদাই আমাদের মুখে হাসি আনতেন| তাঁর পরিবারের প্রতি সমবেদনা|’তারক মেহতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top