News Flash

  • Home
  • Uncategorized
  • কেরালায় স্বয়ংসেবক খুন : পরিকল্পিত হিংসা শীঘ্র বন্ধ করতে সিপিএমকে কড়া বার্তা আরএসএসের
Image

কেরালায় স্বয়ংসেবক খুন : পরিকল্পিত হিংসা শীঘ্র বন্ধ করতে সিপিএমকে কড়া বার্তা আরএসএসের

গুয়াহাটি, ০১ মার্চ, (হি.স.) : ২০১৬ সালে কেরালায় মার্ক্সবাদী কমিউনিস্ট সরকার গঠনের পর থেকে আরএসএস ও সংঘের ভ্রাতৃ ও ভগিণী সংগঠনের কার্যকর্তা, তাঁদের পরিবারবর্গের ওপর হামলা ও খুনের প্রতিবাদে আজ বুধবার ধরনা কর্মসূচি পালন হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সিটিজেন ফোরাম গুয়াহাটি এবং কাছাড় জেলার সদর শিলচরে লোকজাগরণ মঞ্চের উদ্যোগে আয়োজিত প্রতিবাদী ধরনাস্থল থেকে অনতিবিলম্বে এ ধরনের গণতন্ত্র ও মানবতা-বিরোধী খুন-হামলা-হুজ্জতি বন্ধ করতে সিপিআইএমকে কড়া বার্তা দেওয়া হয়েছে। ‘বাম সরকারের মদতপুষ্ট গুণ্ডাদের’ প্রতিহত করতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চাওয়া হয়েছে।

গুয়াহাটির দিঘলীপুখুরি পার্কে এদিন সকাল সাড়ে নয়টা থেকে দু-ঘণ্টার ধরনা কর্মসূচি উপলক্ষে আয়োজিত সভায় বাম দলগুলিকে সতর্ক করে জানিয়ে দেওয়া হয়েছে, ‘আরএসএস কার্যকর্তাদের ওপর ফের হামলা হলে হাত গুটিয়ে আমরা বসে থাকব বলে যারা ভাবছে তারা মূর্খের স্বর্গে বাস করছে। আমাদের চারজনকে মারলে আমরা চারশো এবং চল্লিশজনকে মারলে চার হাজার মারতে পারি। কিন্তু আমাদের আদর্শ, সংস্কৃতি বা পরম্পরা তা শেখায়নি বলেই এতদিন চুপ করে সব নির্যাতন সহ্য করেছি।’ কেরালায় সিপিএমকর্মীদের হাত থেকে মহিলা, মা-বোনেরাও যে রক্ষা পাচ্ছেন না তার তথ্যও তোলে ধরেছেন বক্তারা। রাজ্যের পালঘাট, কান্নুর জেলায় এ ধরনের হিংসা বেশি হচ্ছে বলে বিস্তৃত বিবরণও শোনা গেছে বক্তাদের মুখে।

ক্ষমতার লিপ্সায় বুঁদ বামপন্থীরা দেশের বহু ক্ষতি করেছে বলেও অবস্থান সভায় প্রায় বক্তাই তাঁদের বক্তব্যে টেনে এনেছেন। দেশবিরোধী এ সব বামপন্থীরা বার বার দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের ওপর আঘাত করেছে এবং তাঁদের মদত দিয়ে চলেছেন এ দেশেরই কতিপয় তথাকথিত বুদ্ধিজীবী। আসলে, কেরালায় সংঘের কাজ বাড়ছে দেখেই এরা ভীত হয়ে রক্তের হোলি খেলছে আর এমন হিংসাত্মক ঘটনা সংঘটিত করতে তাদের ইন্ধন দিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী। তাই খুনি ও হামলাবাজদেক ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভারতের রাষ্ট্রপতির উদ্দেশে এক স্মারকপত্র পাঠিয়েছেন সিটিজেন ফোরাম গুয়াহাটির উদ্যোক্তারা।
গুয়াহাটিতে ধরনাস্থলে এসে রাষ্ট্রপতির উদ্দেশে লেখা স্মারকপত্র গ্রহণ করেছেন কামরূপ মেট্রো-র অতিরিক্ত জেলাসাসক পুলক মহন্ত। সভায় ভাষণ দিয়েছেন অধ্যাপক ড. নিরঞ্জন কলিতা, ভারতীয় মজদুর সংঘের ক্ষেত্র সংগঠনমন্ত্রী সুনীল কিরবি, সমাজসেবী প্রীতিরূপা শইকিয়া, প্রাক্তন ছাত্রনেতা তথা কৃষক সংঘের কৃষ্ণ বরা, সমাজসেবী সুদেষ্ণা শর্মা, শশীভূষণ ডেকা প্রমুখ।
এদিকে, রাজ্যের কাছাড় জেলা সদর শিলচরে জেলাশাসকের কার্যালয়ের সামনে শহিদ ক্ষুদিরাম বসুর প্রতিমূর্তির পাদদেশে কাছাড় লোকজাগরণ মঞ্চের উদ্যোগেও পালিত হয়েছে অনুরূপ প্রতিবাদী ধরনা কর্মসূচি। লোকজাগরণ মঞ্চও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা স্মারকপত্রে কেরালায় সিপিআইএম সরকারের মদতপুষ্ট গুণ্ডাদের প্রতিহত করতে শীঘ্র ব্যবস্থা নিতে আবেদন জানানো হয়েছে। শিলচরে ধরনাস্থলে ভাষণ দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক অতীন দাশ, প্রবীণ শিক্ষাবিদ পার্থ চন্দ, কেশব স্মারক সংস্কৃতি সুরভির দিলীপ কুমার, বিশ্বহিন্দু পরিষদের গোপাল ভট্টাচার্য, হিন্দু জাগরণ মঞ্চের সম্রাট দত্ত, বিদ্যার্থী পরিষদের মনোজ দেব, বিশিষ্ট আইনজীবী ধর্মানন্দ দে প্রমুখ। আগামীকাল করিমগঞ্জে পালিত হবে এমন প্রতিবাদী ধরনা কর্মসূচি।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top