News Flash

  • Home
  • Uncategorized
  • আমরা সিরিজ হারিনি, মুষড়ে পড়া বিরাটদের বার্তা শচিনের
Image

আমরা সিরিজ হারিনি, মুষড়ে পড়া বিরাটদের বার্তা শচিনের

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) :  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পরে মুষড়ে পড়া বিরাট বাহিনীর পাশে দাঁড়ালেন শচিন তেন্ডুলকার।পুণে টেস্টে ৩৩৩ রানের অপ্রত্যাশিত হারে মুষড়ে পড়েছে কোহলি বাহিনী । এই পরিস্থিতিতে রবিবার ভারতীয় দলের উদ্দেশ্যে শচিনের বা্র্তা, ‘আমরা সিরিজ হারিনি। একটা হারের মানে এই নয় যে আমরা সিরিজে ফিরে আসতে পারব না।

এদিন সকালে দিল্লি ম্যারাথনের উদ্বোধন করে তিনি বলেন, ভারতীয় দল গত কয়েক বছরে দেশে এবং বিদেশে দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছে। এক–আধটা ম্যাচে এরকম হতেই পারে। তা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। এখনও তিনটি ম্যাচ বাকি আছে। ভারতীয় দল নিঃসন্দেহে এই সিরিজে প্রত্যাবর্তন ঘটাবে।’

পুণে টেস্টে দু ইনিংসেই ব্যাটিং ব্যর্থতার ফলেই ১৯ ম্যাচ অপরাজিত থাকার পর ৩৩৩ রানে হেরে গিয়েছে ভারতীয় দল। এ প্রসঙ্গে শচিন বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে আমরা ভাল খেলতে পারিনি। কিন্তু সেটা খেলার অঙ্গ। এই টেস্টে হার মানেই সিরিজে হার নয়। এখনও এই সিরিজে অনেক খেলা বাকি আছে। ভারতীয় দলের মনোভাব আমি জানি। দল অবশ্যই লড়াই করবে। অস্ট্রেলিয়া দলও এটা জানে। কারণ, আমরা যখন ওদের হারিয়েছি, তারপর আমরাও জানতাম ওরা লড়াইয়ে ফিরবে। আমার কোনও সন্দেহ নেই, ভারতীয় দল লড়াই করবে।’

শচিনের এই বার্তায় ভারতীয় দল জেগে উঠবে কিনা তা বেঙ্গালুরু টেস্টেই বোঝা যাবে। এখন দেখার শচিনের বার্তায় কোহলিরা চাঙ্গা হন কিনা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top