News Flash

  • Home
  • খেলা
  • বিশ্ব যোগা দিবস উদযাপন, রাজ্য ও জাতীয় আসরের আয়োজন নিয়েও সিদ্ধান্ত
Image

বিশ্ব যোগা দিবস উদযাপন, রাজ্য ও জাতীয় আসরের আয়োজন নিয়েও সিদ্ধান্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। যদিও ধাপে ধাপে প্রোগ্রাম। তবে প্রস্তুতি শুরু এখন থেকেই। ‌ বিশ্ব যোগা দিবস উদযাপন, ৪২ তম রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগিতা, ৪৩ তম জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশিপ। তিন তিনটি বড় আসর কে সামনে রেখে ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের প্রাথমিক প্রস্তুতি এখন জোর কদমে চলছে। ২১ জুন বিশ্ব যোগা দিবস সারাদেশ তথা বিশ্বের প্রায় সর্বত্র এই আয়োজনের মতো ত্রিপুরাতেও বিভিন্ন কর্মসূচি রূপায়িত হবে। ৪২ তম রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগিতার আসর অনুষ্ঠিত হবে আগামী আগস্ট মাসের শেষ দিকে। তারও রূপরেখা তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর আগামী নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরে পরিকল্পনা রয়েছে সর্বভারতীয় যোগা ফেডারেশন থেকে প্রদত্ত দায়িত্ব প্রতিপালন, তথা ৪৩ তম জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশিপ আয়োজন। ইতোমধ্যে মেলার মাঠস্থিত এগিয়ে চলো সংঘের কনফারেন্স হলে আয়োজিত ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের বিশেষ বৈঠকে এ বিষয়ে আলোচনান্তে উপস্থিত কর্মকর্তা এবং সদস্য প্রমূখ সিদ্ধান্তে উপনীত হন। প্রথম আয়োজন আগামী ২১ জুন বিশ্ব যোগা দিবস উদযাপন উপলক্ষে পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশনের মাধ্যমে পৃথক কর্মসূচি রূপায়ণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। উল্লেখ্য, আগস্টে আসন্ন রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগিতায় মাধ্যমে জাতীয় আসরের জন্য রাজ্য দল গঠন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে প্রয়োজন ভিত্তিক বেশ কটি সাব-কমিটি গঠন করা হবে বলে রাজ্য যোগা অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে।

ReplyReply allForwardYou can’t react with an emoji to this message

Releated Posts

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ নজরে আগামী প্রজন্মের পাঁচ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): মহিলা টি-২০ বিশ্বকাপ বরাবরই নতুন তারকার জন্ম দিয়েছে। ২০১৬ সালে বিশ্ব ক্রিকেট পেয়েছিল তরুণ…

ByByNews Desk Jun 8, 2026

প্রজ্ঞানন্দকে ৫০ লক্ষ টাকার পুরস্কার মুখ্যমন্ত্রী বিজয়ের, একসঙ্গে বসলেন দাবার বোর্ডেও

চেন্নাই, ৮ জুন (আইএএনএস): নরওয়ে চেস প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর. প্রজ্ঞানন্দ-কে সংবর্ধনা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top