News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঘুরতে বেরিয়ে অতি উৎসাহী সমাজ সচেতকদের হাতে আক্রান্ত দম্পতি, থানায় মামলা, পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

ঘুরতে বেরিয়ে অতি উৎসাহী সমাজ সচেতকদের হাতে আক্রান্ত দম্পতি, থানায় মামলা, পুলিশের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৭ মে: স্বামী স্ত্রী একসাথে ঘুরতে বের হলেও এখন একপ্রকার বিপদের সম্মুখীন হতে হচ্ছে। অতি উৎসাহী সমাজ সচেতক তথা সমাজ সংশোধনকারী নামধারীদের খপ্পরে পড়ে লাঞ্ছিত হতে হয়েছে এক দম্পতিকে। এই রকম জঘন্য ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল বিলোনিয়া থানাধীন চিত্তামারা কচ্ছবা এলাকায়। গতকাল রাতে এই ঘটনা সংঘটিত হয়। এই বিষয় নিয়ে স্বামী-স্ত্রী বিলোনিয়া মহিলা থানার দ্ধারস্থ হয়েছেন। ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে অতি উৎসাহী সমাজ সচেতনকারী নামধারীদের বিরুদ্ধে মামলা হলেও হেলদোল নেই বিলোনিয়া মহিলা থানার এমনই অভিযোগ রয়েছে।

মহিলা থানার ওসির কোন হেলদোল না দেখে অবশেষে মঙ্গলবার দুপুরে বিয়ের ছবি নিয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন স্বামী স্ত্রী উভয়েই। অনেকের অভিমত এই স্বামী স্ত্রী যদি কোন অপরাধ করে থাকে পুলিশের দ্ধারস্থ হতে পারতো সমাজ শোধনকারী নামধারিরা। তা না করে একেবারে অতি উৎসাহী সমাজ সচেতনকারী নামধারীরা বেধরকভাবে মারধোর করেছে তাদের। ঘটনা জুড়ে ছিঃ ছিঃ রব উঠেছে।

এমনই বিপদের মুখে পড়ে কোনমতে প্রানে রক্ষা পেল বিলোনিয়া পুরাতন মোটর স্ট্যান্ডের বাসিন্দা সঞ্জয় দাস সহ তার স্ত্রী রাখি সরকার দাস । নিমন্ত্রণ খেয়ে বাড়িতে ফিরে আসার সময় চিত্তামারা কচ্ছবা এলাকায় স্বামী স্ত্রীকে ধরে, পরকিয়ার সম্পর্ক বলে দাবি করে বেধরক মারধর  করে ঐ এলাকার গুনধর সমাজ সংশোধনকারী নামধারীরা। সঞ্জয় দাসের সাথে রাখি সরকারের সামাজিকভাবে বিয়ে হয় বারো বছর আগে। তা সত্ত্বেও স্বামী স্ত্রীর মধ্যে অবৈধ পরকিয়া দাবি করে গুনধর সমাজ সংশোধনকারী নামধারীদের দ্ধারা লাঞ্ছিত হওয়ার ঘটনায় অপমান বোধ করছে সঞ্জয় দাস ও রাখি সরকার দাস।

এখন দেখার বিষয় সমাজ সচেতনকারী নামধারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্ৰহন করবে কিনা মহিলা থানার ওসি।

Releated Posts

নিট দুর্নীতি ইস্যুতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সার্কিট হাউসে ছাত্র-ছাত্রীদের উল্লাস

আগরতলা, ২৫ জুলাই: নিট পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে ঘিরে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

খার্চি পূজা উপলক্ষে ২৯ বছর ধরে কুমার পূজার আয়োজন শান্তি কালী সেবাশ্রমের

আগরতলা, ২৫ জুলাই: ত্রিপুরার ঐতিহ্যবাহী সাত দিনব্যাপী খার্চি পূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও কুমার পূজার আয়োজন করল…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

চাম্পকনগরে এনএইচ০৮-এ আট ঘণ্টার যানজট, বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ যাত্রীদের

চাম্পকনগর: অসম-আগরতলা জাতীয় সড়ক-এর নির্মাণাধীন অংশের বেহাল দশার কারণে শনিবার চাম্পকনগরের জামপুই চৌমুহনী এলাকায় চরম যানজটের সৃষ্টি হয়।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নীট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিলোনিয়ায় কংগ্রেসের বিক্ষোভ, মোদি-অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৫ জুলাই:সর্বভারতীয় নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস। শনিবার বিলোনিয়া…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top