News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিস জঙ্গি সন্দেহে গুজরাট থেকে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ
Image

আইসিস জঙ্গি সন্দেহে গুজরাট থেকে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ

আহমেদাবাদ, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) :  আইসিস জঙ্গি সন্দেহে গুজরাটের রাজকোট থেকে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। ওয়াসিম ও নঈম নামে দুই ভাইয়ের সঙ্গেই আইসিসের সরাসরি যোগ পাওয়া গিয়েছে।রবিবার দুজনকে   ওই দু’জনকে পাকড়াও করেছে গুজরাত অ্যান্টি টেররিস্ট স্কোয়াড(এটিএস)।

এই প্রথম দেশে আইসিসের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষাকারী কাউকে গ্রেফতার করা হল। এর আগে যাদের গ্রেফতার করা হয়েছে তাঁদের সঙ্গে সরাসরি আইসিসের কোনও যোগ ছিল না। নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের কাজে সমর্থন করা এবং ভিডিও ফুটেজ দেখার জন্য গ্রেফতার করা হয়েছিল।

দিন কয়েক আগে ৬৭ জনের একটি দল আইসিসের কাছে প্রভাবিত হয়ে সন্ত্রাসের ছক করছিল। নাশকতার আগেই তাদের গ্রেফতার করা হয়। কিন্তু তাদের সঙ্গে আইসিসের সরাসরি কোনও যোগ ছিল না ।ধৃতদের হেপাজতে নিয়েছে এনআইএ ও বিভিন্ন রাজ্যের ল এনফোর্সমেন্ট এজেন্সি। বিশ্বজুড়ে নিজেদের আদর্শকে প্রচার করে বিভিন্নভাবে নিজেদের সংগঠনে নিয়োগ করে চলেছে আইএসআইএস। সেদিকে কড়া নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছিলেন মন্ত্রী। এরপরই আজ ফের দু’জনকে গ্রেফতার করলেন গুজরাতের এটিএস আধিকারিকরা।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top