News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ‘বন্দে মাতরম’- এর অবমাননার অভিযোগে কংগ্রেস ভবনের সামনে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ
Image

‘বন্দে মাতরম’- এর অবমাননার অভিযোগে কংগ্রেস ভবনের সামনে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে অবমাননার অভিযোগ তুলে কংগ্রেসের বিরুদ্ধে সরব হলো বিজেপি যুব মোর্চা। রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি যুব মোর্চার নেতা-কর্মী ও সমর্থকরা। সেখানে প্রতিবাদ হিসেবে সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম’ গান গাইলেন যুব মোর্চার নেতৃত্বগণ।

বিক্ষোভ কর্মসূচিতে যুব মোর্চার সভাপতি অভিযোগ করেন, স্বাধীনতা সংগ্রামের সঙ্গে গভীরভাবে জড়িত ‘বন্দে মাতরম’ গানকে কংগ্রেস অসম্মান করেছে। তাঁদের দাবি, এই গান দেশের স্বাধীনতা আন্দোলনে সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই গানকে কোনওভাবেই অবমাননা মেনে নেওয়া হবে না।

যুব মোর্চার সভাপতি জানান, কংগ্রেস ভবনের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে তাঁরা সম্মিলিতভাবে সম্পূর্ণ ‘বন্দে মাতরম’ গান গেয়ে প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের বক্তব্য, যতই বাধা আসুক, ভারতবাসী হিসেবে ‘বন্দে মাতরম’-এর প্রতি যথাযথ সম্মান জানানো হবে।

যুব মোর্চার সভাপতি অভিযোগ করেন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বক্তব্য ও কর্মকাণ্ডে ‘বন্দে মাতরম’ নিয়ে অসম্মানের মনোভাব প্রকাশ পেয়েছে। তাঁদের দাবি, স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণার সঙ্গে যুক্ত এই গানের অবমাননার জন্য কংগ্রেসকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।

বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বলা হয়, ‘বন্দে মাতরম’-এর মর্যাদা রক্ষার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। এদিনের কর্মসূচিতে বিজেপি যুব মোর্চার বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Releated Posts

ছয় মাসের ভোগান্তির বিস্ফোরণ, নালীছড়ায় সড়ক অবরোধে স্তব্ধ কমলপুর-আমবাসা সড়ক

আমবাসা: দীর্ঘ ছয় মাস ধরে ভাঙাচোরা রাস্তা ও জরাজীর্ণ সেতুর কারণে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। বারবার…

ByByReshmi Debnath Oct 1, 2026

হোস্টেলের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১ অক্টোবর: আচমকা আইজিএফ চৌমুহনীস্থিত ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস এবং জগন্নাথবাড়ির এসসি ছাত্রীবাস পরিদর্শন করলেন…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অলকা সিনহা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ১ অক্টোবর:  প্রয়াত হলেন চিকিৎসক ডাঃ অশোক সিনহার স্ত্রী অলকা সিনহা। ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু…

ByByReshmi Debnath Oct 1, 2026

সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ১ অক্টোবর: পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেটের কাছে ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top