News Flash

  • Home
  • Uncategorized
  • মেডিক্যাল ভর্তি ঃ ত্রিপুরার পরীক্ষার্থীরা বাংলায় পরীক্ষা দিতে পারবে রাজ্যেই
Image

মেডিক্যাল ভর্তি ঃ ত্রিপুরার পরীক্ষার্থীরা বাংলায় পরীক্ষা দিতে পারবে রাজ্যেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ মেডিক্যাল কলেজে ভর্তির ক্ষেত্রে এন ই ই টি (ইউ জি)-২০১৭ পরীক্ষায় এখন থেকে রাজ্যেই বাংলা মাধ্যমেও পরীক্ষা দিতে পারবে ত্রিপুরার পরীক্ষার্থীরা৷ সম্প্রতি নীট পরীক্ষা সংক্রান্ত জারি করা একটি বিজ্ঞপ্তির উল্লেখ করে আজ মহাকরণে সাংবাদিকদের এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷ তিনি বলেন, গত এক বছর আগে সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদেরকে নিয়ে দিল্লীতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর ডাকা বৈঠকে নীট পরীক্ষায় আঞ্চলিক ভাষাতেও পরীক্ষা দেবার ব্যবস্থা করার জন্য দাবী জানানো হয়েছিল৷ এর পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে নীট পরীক্ষা সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাতে ত্রিপুরার পরীক্ষার্থীদের জন্য প্রশ্ণপত্র ইংরেজী ও হিন্দী মাধ্যমে রাখা হয়েছিল৷ এই বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে ত্রিপুরার পরীক্ষার্থীদের বাংলা মাধ্যমেও পরীক্ষা দেবার ব্যবস্থা করার জন্য চিঠির মাধ্যমে দাবি জানানো হয়৷ এছাড়াও সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড জে পি নাড্ডা-র ত্রিপুরা সফরকালে পুনরায় তাঁর কাছে দাবীটি উত্থাপন করা হয়৷ এর পরিপ্রেক্ষিতে নীট পরীক্ষা সংক্রান্ত সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এতে জানানো হয়েছে যে, এন ই ই টি(ইউ জি) -২০১৭তে আগরতলা পরীক্ষা কেন্দ্রে থেকে যে সকল পরীক্ষার্থী পরীক্ষার আবেদনপত্র পূরণ করবে, তারা বাংলা মাধ্যমে পরীক্ষা দেবার জন্য এখন আগরতলা অথবা পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্রগুলো থেকে তাদের পরীক্ষাকেন্দ্র বাছাই করতে পারবে৷ রাজ্যের যে সকল পরীক্ষার্থী ইতিমধ্যেই আবেদনপত্র পূরণ করে নিয়েছে, এখন তাদের ইচ্ছানুযায়ী বাংলা মাধ্যম প্রশ্ণ ও পছন্দমতো পরীক্ষাকেন্দ্র বাছাই করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদনপত্র সংশোধন করার সুযোগ পাওয়া যাবে৷ পরীক্ষার আবেদনপত্রটি কেবলমাত্র অনলাইন ব্যবস্থায় সংশোধন করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে৷ এই সম্পর্কিত পরিবর্তন সমূহের বিস্তৃত বিবরণসহ পৃথক একটি বিজ্ঞপ্তি জারি করা হবে তা ওয়েবসাইটের(http://cbseneet.nic.in)-র মাধ্যমে জানা যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷ নীট পরীক্ষায় ত্রিপুরার পরীক্ষার্থীদের বাংলা মাধ্যমে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা কে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী একটি চিঠির মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন৷ এছাড়াও তিনি সাংবাদিকদের জানান, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আই সি এম আর) এর আগরতলা ও খুমুলুঙ-এ দুটি রিসার্চ ইনস্টিটিউট স্থাপন, জি বি হাসপাতালে মা ও শিশুর জন্য ১০০ শয্যা বিশিষ্ট ওয়ার্ড, এ জি এম সি ও জিবি হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লক, হাঁপানিয়ায় রিজিওন্যাল নার্সিং ইনস্টিটিউট, ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট নির্মাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খুব শীঘ্রই তিনি দিল্লীতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন৷
এছাড়া, পূর্তমন্ত্রী সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকরি সম্প্রতি এক চিঠির মাধ্যমে ৪৪নং জাতীয় সড়কের গোমতী নদী ও মুহুরী নদীর উপর দুটি আর সি সি ব্রীজ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে৷ এ ব্যাপারে এন এইচ আই ডি সি এল সংস্থাকে ছয় মাসের মধ্যে ডি পি আর এর কাজ সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে৷ এই দুটি ব্রীজ নির্মাণের জন্য সড়ক পরিবহণ মন্ত্রক বার্ষিক পরিকল্পনা ২০১৭-১৮ তে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে৷

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top