News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক, অপরজন জখম
Image

পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক, অপরজন জখম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/উদয়পুর, ২১ ফেব্রুয়ারী৷৷ পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে৷ অন্যজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি৷ সংবাদে প্রকাশ, মঙ্গলবার বিকালে আগরতলা বইমেলা প্রাঙ্গনে একটি খঁুটিতে লাইন টানার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন শুভনয় সূত্রধর (২১) নামে এক যুবক৷ তার বাড়ি ৭৯ টিলার সারদাপল্লিতে৷ জানা গিয়েছে বাবুল চক্রবর্তী নামে এক ঠিকাদারের অধীনে কাজ করে শুভনয়৷ এদিন বিকালে বইমেলা প্রাঙ্গনে একটি বিদ্যুৎ খঁুটিতে লাইন টানার কাজ করছিলেন তিনি৷ যখন খঁুটিতে উঠে লাইন তার লাগাচ্ছিলেন তখন হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হন৷ জানা গিয়েছে, গাফিলতির কারণেই এই ঘটনা৷ বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সাথে সাথেই বইমেলা প্রাঙ্গনে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়৷ খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসের কর্মীরা৷ ছুটে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে সূত্রে জানা গিয়েএছ শুভনয় সূত্রধরের শরীরের ৬৫ শতাংশ ঝলসে গেছে৷ অবস্থা সংকটজনক৷
এদিকে, এদিন দুপুরে উদয়পুরের গিরিধারী পল্লিতে লিটন দাসের বাড়িতে ঘর তৈরীর কাজ করছিলেন শ্রমিকরা৷ মোট পাঁচজন শ্রমিক ছিলেন৷ তার মধ্যে কমল মজুমদার একটি গর্ত শাবল রাখতেই হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন৷ সঙ্গে সঙ্গে তাকে টেপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া৷ হাসপাতালের চিকিৎকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান পথেই তার মৃত্যু হয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top