News Flash

  • Home
  • Uncategorized
  • বিধানসভায় বেনজির নিগ্রহের শিকার অধ্যক্ষ, মুলতবি অধিবেশন
Image

বিধানসভায় বেনজির নিগ্রহের শিকার অধ্যক্ষ, মুলতবি অধিবেশন

চেন্াই, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : আস্থা ভোটের আগে বেনজির বিশৃঙ্খলার সাক্ষী থাকল তামিলনাড়ুর বিধানসভা| শনিবার পালানিস্বামী সরকারের আস্থা ভোটের আগেই বিরোধী দল ডিএমকে বিধায়কদের বেনজির গন্ডগোলে তছনছ হল বিধানসভার আসবাবপত্র| এমনকি, অধ্যক্ষ পি ধনপালকেও রেয়াত করেননি বিরোধী বিধায়করা| অভিযোগ, বিধানসভার ভেতরে স্পিকারকে শারীরিক হেনস্থা করেন বিধায়করা| তাঁর জামা পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ| শেষপর্যন্ত মার্শালদের সাহায্যে সভাকক্ষ ছাড়েন অধ্যক্ষ| মুলতবি করে দেওয়া হয় অধিবেশন| জনপ্রতিনিধিদের এমন আচরণে স্বাভাবিকভাবেই গণতন্ত্রের উপর বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে|

বৃহস্পতিবার শাসকদল এআইএডিএমকের নয়া পরিষদীয় নেতা ই কে পালানিস্বামী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন| রাজ্যপাল বিদ্যাসাগর রাও তাঁকে ১৫ দিনের মধ্যে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সময় দেন| সেই মতো শনিবার ছিল নয়া সরকারের আস্থা অর্জনের লড়াই| বিধানসভায় ভোটাভুটি শুরু হতেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়| অভিযোগের তির প্রধান বিরোধী দল ডিএমকে বিধায়কদের উপর| তার মধ্যে কংগ্রেস পন্নিরসেলভম শিবিরকে সমর্থন করায় চাপে পড়ে যায় পালানিস্বামীর শিবির| এরপরই ঝামেলা শুরু হয়ে যায় সভাকক্ষের ভেতরে| ধনপাল জানিয়েছেন, তাঁর জামা ছিঁড়ে নিগ্রহ করা হয়| বিধানসভার ভেতরে এইভাবে অপমানিত হতে হবে তা তিনি ভাবতে পারেননি| স্পিকারের অভিযোগের পরই ডিএমকে বিধায়কদের বিধানসভা থেকে বের করে দেওয়া হয়| আস্থা ভোটের প্রক্রিয়াও বন্ধ করে দেওয়া হয়| হুলস্থুল কাণ্ডের পর বিরোধী বিধায়করা গোপনে ভোট প্রক্রিয়া করার দাবি করেন|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top