News Flash

  • Home
  • Uncategorized
  • নারী সংক্রান্ত অপরাধ বন্ধে পুলিশ কিংবা বিচারকের উপর নির্ভর করে বসে থাকলে ঠিক হবে না ঃ মুখ্যমন্ত্রী
Image

নারী সংক্রান্ত অপরাধ বন্ধে পুলিশ কিংবা বিচারকের উপর নির্ভর করে বসে থাকলে ঠিক হবে না ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি ৷৷ রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে৷ এবিষয়ে গভীর চিন্তা ব্যক্ত

শনিবার রক্তদান শিবিরে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
শনিবার রক্তদান শিবিরে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷

করে মুখ্যমন্ত্রী মানিক সরকার পুরুষ ও মহিলা উভয়ের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের পরামর্শ দেন৷ কারণ, পুলিশ কিংবা বিচারকের উপর নির্ভর করে থাকলে এই সমস্যার সমাধান হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷
শনিবার আগরতলায় একটি রক্তদান শিবিরে নারীদের উপর সংঘটিত অপরাধ নিয়ে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন৷ তিনি বলেন, এখন আমরা সাক্ষরতা, রক্তদান, উপজাতি জমি বন্টনে সারা দেশে সামনের সারিতে থাকলেও সবচেয়ে বেদনাদায়ক হচ্ছে নারী সংক্রান্ত অপরাধ বেড়েই চলেছে৷ বিষয়টি নিয়ে তিনি যথেষ্ট উদ্বিগ্ণ সেকথাও বলেছেন৷ তাঁর বক্তব্য, এই ধরনের অপরাধ বন্ধ হওয়া দরকার৷ বিশেষ করে গার্হস্থ্য হিংসা বন্ধ হওয়া খুবই প্রয়োজন৷ মুখ্যমন্ত্রী মনে করেন, গার্হস্থ্য হিংসার ভিত্তি এবং উৎপত্তি হচ্ছে যৌতুক৷ এটা বেআইনী মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন, এত ভাল ভাল কাজ করতে পারলেও পণ প্রথার মত সামাজিক ব্যধির বিরুদ্ধে সংগঠিত হওয়া যাচ্ছে না৷ তবে তাঁর দৃঢ় বিশ্বাস সবাই মিলে সচেতন প্রয়াস নিলে পণ প্রথা বন্ধ করা যাবে না এমনটা হতে পারে না৷
এদিন তিনি বলেন, নারী সংক্রান্ত অপরাদের জন্য কেবল পুলিশকেই দোষ দেওয়া হচ্ছে৷ সকলের উদ্দেশ্যে পাল্টা প্রশ্ণ ছুঁড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ কী করে জানবে কোন লোকটি কোথায় শ্লীলতাহানির জন্য ঘাপটি মেরে বসে আছেন৷ এরকম কোন যন্ত্র এখনও পৃথিবীত আবিসৃকত হয়নি যার মাধ্যমে আগাম জানা যাবে কে অপরাধ সংঘটিত করতে চলেছে বলে তিনি দাবি করেন৷ তবে, ঘটনা ঘটে যাওয়ার পর অভিযোগ থানায় গেলে তখন পুলিশ জানতে পেয়ে ব্যবস্থা নেয়৷ এদিন তিনি জোর গলায় দাবি করেন, বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর পুলিশকে বলা হয়েছে মহিলারা যদি কোন নারী সংক্রান্ত অপরাধ নিয়ে থানায় আসেন তাহলে তাদের কোন প্রশ্ণ করার দরকার নেই৷ সর্বপ্রথম মামলা রুজু করতে হবে৷ তাঁর আরও দাবি, এইসব কারণেই গোটা দেশের মধ্যে এই রাজ্যে মামলা নথিভুক্ত করার ঘটনা বেশী৷ তিনি মনে করেন, এটা গণতান্ত্রিক চেতনার স্বাক্ষর৷ তাতে মা- বোনেদের সাহস ক্ষমতাই হচ্ছে এটা তারই নিদর্শন৷
নারী সংক্রান্ত অপরাধ বন্ধের ক্ষেত্রে পুলিশ কিংবা বিচারকের উপর নির্ভর করে বসে থাকলে ঠিক হবে না বলে মনে করেন মুখ্যমন্ত্রী৷ তাই তিনি বিভিন্ন এলাকার ক্লাব, সংগঠন তাদের সচেতন প্রয়াস নিজ নিজ এলাকায় নেওয়ার জন্য পরামর্শ দেন৷ নারী সংক্রান্ত অপরাধ শূন্যের কোটায় নিয়ে আসার লক্ষ্যে রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর দাওয়াই ছোটবেলা থেকেই সন্তানদের চিন্তা ভাবনার দিকে নজর দিতে হবে৷ বিশেষ করে পুত্র সন্তানদের ভগ্ণিদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গী ঠিক রাখতে হবে৷ পাশাপাশি মেয়েদেরও তাদের চলাফেরা ও জীবন ধারা সম্পর্কে সচেতন করতে হবে৷ তবেই ধীরে ধীরে নারী সংক্রান্ত অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top