নভি মুম্বই, ১০ ফেব্রুয়ারি (হি.স.): নভি মুম্বইয়ের তালোজা স্টেশনের কাছে রেললাইন থেকে উদ্ধার হল চারটি জিলেটিন স্টিক| জিলেটিন স্টিক উদ্ধারের পর পুলিশের প্রাথমিক অনুমান, মজা করার জন্য কেউ বা কারা ওই স্টিকগুলি হয়তো ফেলে রেখে গিয়েছে| স্টিকগুলির সঙ্গে ডিটোনেটর না থাকায় পুলিশের এই অনুমান আরও জোরালো হচ্ছে| নভি মুম্বইয়ের পুলিশ কমিশনার হেমন্ত নাগরালে জানিয়েছেন, শুক্রবার সকালে কিছু গ্যাংম্যান রেললাইন পরীক্ষা করার সময় চারটি জিলেটিন স্টিক পড়ে থাকতে দেখেন| তঁারা রেল আধিকারিকদের খবর দেন| রেল আধিকারিকরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পেঁ ছে স্টিকগুলি উদ্ধার করে| পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, `উদ্ধার হওয়া জিলেটিন স্টিকগুলি অতি পুরনো| আর সেগুলির সঙ্গে কোনও বিস্ফোরক ছিল না| তাই বিস্ফোরণের কোনও সম্ভাবনা ছিল না|’
উল্লেখ্য, ঠিক এক দিন আগেই মহারাষ্ট্রের রাইগদ জেলায় রেললাইনের উপর থেকে উদ্ধার হয় ওভারহেড সামগ্রী| ঘটনা দু’টি নাশকতা চালানোর জন্য করা হয়েছে কি না তা জানতে তদন্ত শুরু হয়েছে|

রেললাইন থেকে উদ্ধার চারটি জিলেটিন স্টিক, চাঞ্চল্য নভি মুম্বইয়ে
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
















