News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরের নির্বাচনে রাজনৈতিক দল, সাংবাদমাধ্যম ও উগ্রপন্থীদের লাগাম টানছে কমিশন
Image

মণিপুরের নির্বাচনে রাজনৈতিক দল, সাংবাদমাধ্যম ও উগ্রপন্থীদের লাগাম টানছে কমিশন

ElectionCommissionOfIndia-1ইমফল (মণিপুর), ০৯ ফেব্রুয়ারি, (হি.স.) : দুই স্তরে ৪ এবং ৮ মার্চ অনুষ্ঠেয় মণিপুর বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ভারতের নির্বাচন কমিশন রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন প্রচারমাধ্যমের ওপর সতর্কতামূলক ব্যবস্থা নিতে আরম্ভ করেছে। আসন্ন নির্বাচনে ধনবল ও বাহুবল এবং সংবাদপত্র ও বৈদ্যুতিন প্রচারমাধ্যমে পেইড নিউজের ছড়াছড়ি দেখে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লাগাম টানছে নির্বাচন কমিশন।
এ পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক বিবেককুমার দেবাঙ্গন নির্দেশিকা জারি করে কোনও ভোটপ্রার্থী যাতে দেদার টাকা বিলি করে ভোটারদের প্রলোভিত করতে না পারেন সেই ব্যবস্থা হাতে নিতে বিভিন্ন জেলা নির্বাচন আধিকারিক বলেছেন। তাছাড়া উগ্রপন্থীদের গতিবিধির ওপরও নজর রাখতে বলা হয়েছে বলেও ওই নির্দেশিকায় জানা গেছে। জানা গেছে, এখন পর্যন্ত প্রায় সাত লক্ষ টাকা মূল্যের টিন (সিআই শিট)।
তাছাড়া, রাজ্যে ১১৮টি ফ্লাইং স্কোয়াড, ১১১টি পর্যবেক্ষক দল, ৫৯জন সহকারী ব্যয় পর্যবেক্ষক, ৫৯টি ভিডিও পর্যবেক্ষক দল, ৫৫টু ভিডিও প্রদর্শন দল এবং ৫৯টি হিসাব পর্যবেক্ষক দল নিয়োগ করা হয়েছে বলে রাজ্য নির্বাচন দফতরের এক সূত্রের খবরে জানা গেছে। এছাড়া প্রতিটি জেলায় আয়কর পর্যবেক্ষক দল নিয়োগ করার পাশাপাশি গুয়াহাটি, শিলচর, ইমফল, আগরতলা এবং আইজল বিমানবন্দরে বায়ু গোয়েন্দা নিয়োগ করা হয়েছে। ৫ জানুয়ারি থেকে রাজ্যে নির্বাচনী আচরণবিধি বলবৎ হওয়ার পর সম্প্রতি গুয়াহাটি বিমানবন্দরে মণিপুরগামী উড়ান থেকে বিশাল পরিমাণের সোনা বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানানো হয়েছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top