ইমফল (মণিপুর), ০৯ ফেব্রুয়ারি, (হি.স.) : দুই স্তরে ৪ এবং ৮ মার্চ অনুষ্ঠেয় মণিপুর বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ভারতের নির্বাচন কমিশন রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন প্রচারমাধ্যমের ওপর সতর্কতামূলক ব্যবস্থা নিতে আরম্ভ করেছে। আসন্ন নির্বাচনে ধনবল ও বাহুবল এবং সংবাদপত্র ও বৈদ্যুতিন প্রচারমাধ্যমে পেইড নিউজের ছড়াছড়ি দেখে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লাগাম টানছে নির্বাচন কমিশন।
এ পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক বিবেককুমার দেবাঙ্গন নির্দেশিকা জারি করে কোনও ভোটপ্রার্থী যাতে দেদার টাকা বিলি করে ভোটারদের প্রলোভিত করতে না পারেন সেই ব্যবস্থা হাতে নিতে বিভিন্ন জেলা নির্বাচন আধিকারিক বলেছেন। তাছাড়া উগ্রপন্থীদের গতিবিধির ওপরও নজর রাখতে বলা হয়েছে বলেও ওই নির্দেশিকায় জানা গেছে। জানা গেছে, এখন পর্যন্ত প্রায় সাত লক্ষ টাকা মূল্যের টিন (সিআই শিট)।
তাছাড়া, রাজ্যে ১১৮টি ফ্লাইং স্কোয়াড, ১১১টি পর্যবেক্ষক দল, ৫৯জন সহকারী ব্যয় পর্যবেক্ষক, ৫৯টি ভিডিও পর্যবেক্ষক দল, ৫৫টু ভিডিও প্রদর্শন দল এবং ৫৯টি হিসাব পর্যবেক্ষক দল নিয়োগ করা হয়েছে বলে রাজ্য নির্বাচন দফতরের এক সূত্রের খবরে জানা গেছে। এছাড়া প্রতিটি জেলায় আয়কর পর্যবেক্ষক দল নিয়োগ করার পাশাপাশি গুয়াহাটি, শিলচর, ইমফল, আগরতলা এবং আইজল বিমানবন্দরে বায়ু গোয়েন্দা নিয়োগ করা হয়েছে। ৫ জানুয়ারি থেকে রাজ্যে নির্বাচনী আচরণবিধি বলবৎ হওয়ার পর সম্প্রতি গুয়াহাটি বিমানবন্দরে মণিপুরগামী উড়ান থেকে বিশাল পরিমাণের সোনা বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানানো হয়েছে।
মণিপুরের নির্বাচনে রাজনৈতিক দল, সাংবাদমাধ্যম ও উগ্রপন্থীদের লাগাম টানছে কমিশন
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















