News Flash

  • Home
  • Uncategorized
  • ইস্তফা দিলেন পনীরসেলভম, তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শশীকলা
Image

ইস্তফা দিলেন পনীরসেলভম, তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শশীকলা

Pannerselvam & Sashikalaচেন্নাই, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : জল্পনা সত্যি। জয়ললিতা জয়রামের মৃত্যুর পর এআইএডিএমকে-র নেত্রী হিসেবে উঠে আসা শশীকলা নটরাজন তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন । রবিবার এআইএডিএমকে পরিষদীয় দল বৈঠকে বসে তাঁকে দলনেত্রী নির্বাচন করে। এরপরই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ও পনীরসেলভম। আজ টুইটারে এআইএডিএমকে জানিয়ে দিয়েছে, তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন চিন্নাম্মা ।
ডিসেম্বরে জয়ললিতার মৃত্যুর পর থেকেই তাঁর সঙ্গে নিজের ঘনিষ্ঠতার সুবাদে নিজেকে এডিএমকে সর্বাধিনায়িকা হিসেবে তুলে ধরতে সচেষ্ট ছিলেন শশীকলা। আপত্তি ছিল না এডিএমকে নেতৃত্বরও। দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। পনীরসেলভম মুখ্যমন্ত্রী হলেও কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, সাধারণ সম্পাদক ও মুখ্যমন্ত্রীর পদে একজনেরই থাকা উচিত, অতএব শশীকলাই মুখ্যমন্ত্রী হন। অবশেষে আজ এআইএডিএমকে পরিষদীয় দল বৈঠকে বসে তাঁকে দলনেত্রী নির্বাচন করে।
দলীয় সূত্রের খবর, জয়ললিতার মৃত্যুর পরেই মুখ্যমন্ত্রী পদে বসতেন শশিকলা। কিন্তু তামিলনাড়ুর রাজনীতিতে টালমাটাল পরিস্থিতি তখন থেকেই চলছিল। জাল্লিকাট্টু নিয়ে বিক্ষোভে উত্তাল হয়েছিল রাজ্য। তার মধ্যে নেতৃত্বে বদল ঘটালে নতুন করে ঝামেলা বাড়তে পারে ভেবেই তখন শশীকলাকে দায়িত্ব দেওয়া হয়নি। তবে পরিস্থিতি শান্ত হতেই যেমন জল্পনা শোনা যাচ্ছিল, তেমনই ঘটল।
এর আগে জয়ললিতা একই সঙ্গে দল ও প্রশাসন সামলেছেন। তার আগে করুণানিধিও দলের প্রধান হিসেবেই মুখ্যমন্ত্রী ছিলেন। শশীকলাও বিষয়টি নিয়ে দলের মধ্যে মুখ খোলেন। এরপর দেওয়াল লিখন পড়ে নিয়ে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন পনীরসেলভম। অবশেষে আজ এআইএডিএমকে পরিষদীয় দল বৈঠকে বসে তাঁকে দলনেত্রী নির্বাচন করে।
এদিকে, যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রিত্ব জয়ার পর শশীকলার হাতে চলে এল তাতে উদ্বিগ্ন বিরোধী দল ডিএমকে। দলের কার্যনির্বাহী সভাপতি এম কে স্ট্যালিন মন্তব্য করেছেন, জয়ললিতার বাড়ির কাজকর্ম সামলাতেন, এমন কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখার জন্য তামিলনাড়ুর মানুষ ভোটাধিকার প্রয়োগ করেননি। ডিএমকে পরিস্থিতির ওপর নজর রাখছে বলেও মন্তব্য করেছেন তিনি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top