নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : নোট বাতিলের পর থেকে বাজারে নতুন নোটের জোগান দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা প্রায় সম্পূর্ণ বলে দাবি করল কেন্দ্র| শুক্রবার কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সচিব শক্তিকান্ত দাস জানান, ব্যাঙ্ক থেকে সপ্তাহে সর্বাধিক ২৪ হাজার টাকা (মাসে ৯৬ হাজার টাকা) তোলার সীমা ছাড়া আর কোনও নিষেধাজ্ঞা বর্তমানে থাকছে না| তাঁর আশ্বাস, শীঘ্রই এই নিয়ন্ত্রণও প্রত্যাহার করা হতে পারে| শক্তিকান্ত বলেন, খুব কম সংখ্যক মানুষ মাসে একলক্ষ টাকা ব্যাঙ্ক থেকে তোলেন| ফলে, কার্যত এখন সাধারণ মানুষের জন্য কোনও নিষেধাজ্ঞা নেই| তাঁর দাবি, রি-মোনেটাইজেশনের প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ| তিনি বলেন, নোট বাতিলের ৯০ দিনের মধ্যে নোট জোগান প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছে| এর থেকেই প্রমাণিত যে সরকারের পক্ষ থেকে কত দ্রুত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে|
বাজারে নতুন নোটের জোগান প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ, দাবি কেন্দ্রের
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















