News Flash

  • Home
  • Uncategorized
  • পাঞ্জাব ও গোয়াতে বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা
Image

পাঞ্জাব ও গোয়াতে বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা

Features of Indian Electionনয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : আগামীকাল শনিবার দেশের দুই রাজ্য পাঞ্জাব ও গোয়াতে বিধানসভা নির্বাচন| একদিকে, শিরোমনি অকালি দল-বিজেপি জোট, কংগ্রেস ও আম আদমী পার্টির মধ্যে পাঞ্জাব বিধানসভার ১১৭টি আসনে জন্য লড়াই হবে| অন্যদিকে, ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভা কেন্দ্রেও নির্বাচনকে রাজনৈতিক লড়াই চরমে| এখানে প্রধান লড়াই বিজেপি ও কংগ্রেসের মধ্যে| যদিও এবারের নির্বাচনে আম আদমী পার্টি ও এমজিপিও লড়াইয়ের ময়দানে নেমেছে|
পাঞ্জাবের ক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কয়েকটি কেন্দ্রকে স্পর্শকারত ও অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করায় সেখানে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে| ইতিমধ্যেই রাজ্যজুড়ে ২০০ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে| সঙ্গে থাকছে রাজ্য পুলিসও|
গত নির্বাচনে বিদায়ী মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের নেতৃত্বে রাজ্যের দায়িত্বে আসে শিরোমণি অকালি দল| এখানে শিরোমণি অকালি-বিজেপি জোটের সবথেকে বড় চ্যালেঞ্জ রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বাড়তে থাকা অপরাধজনক কাজকর্ম| বিরোধীরা পাঞ্জাবের যুবসমাজের একাংশকে নিয়ে এই বিষয়ে আন্দোলন শুরু করেছে| আর সেই আবহের মাঝেই এবারের নির্বাচন শাসকদলের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে|
অন্যদিকে, গত নির্বাচনে গোয়াতে মনোহর পারিক্করের নেতৃত্বে ক্ষমতায় এসেছিল বিজেপি| এখানেও বিজেপির প্রধান প্রতিপক্ষ কংগ্রেস| তবে ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভার ক্ষেত্রে বিজেপি এগিয়ে রয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top