News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিকি খুন কাণ্ডে নয়া মোড়, আত্মহত্যা করলেন এক ব্যক্তি, পুলিশের চাপেই আত্মহত্যা করেছেন তিনি দাবি পরিবারের
Image

ভিকি খুন কাণ্ডে নয়া মোড়, আত্মহত্যা করলেন এক ব্যক্তি, পুলিশের চাপেই আত্মহত্যা করেছেন তিনি দাবি পরিবারের

আগরতলা, ৯মে: ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডে এবার আরো এক নয়া মোড়। আত্মহত্যা করলেন বাবুল দত্ত (৫০)। ওই ব্যক্তির বাড়ি পশ্চিম নোয়াবাদি আমতলী এলাকায়।

উল্লেখ্য, ভিকি হত্যাকাণ্ডে পুলিশ ইতিমধ্যেই বাবুল দত্তের বাড়িতে হানা দিয়েছিলেন। জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে তার মোবাইল ফোনটি নিয়ে ফোনটি নিয়ে গেছিল পুলিশ। তারপর থেকে ওই ব্যক্তি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে অভিযোগ বাবুল দত্তের মেয়ের। তিনি আরো জানান, এই ঘটনার কয়েকদিন পর গত সোমবার এই খুন কাণ্ডে গ্রেফতার সুস্মিতার মা এবং বোন বাবুল দত্তের বাড়িতে গেছিলেন। সঙ্গে আরো দুজন উপস্থিত ছিলেন। তারা নিজেদের পুলিশ বলে দাবি করলেও বাবুল দত্তের মেয়ের দাবি তারা পুলিশ ছিলেন না।

সুস্মিতার মা এবং বোনকে বাবুল দত্তের বাড়িতে রাখার জন্য হুমকি দিয়েছিলেন ওই দুই ব্যক্তি। যদিও বাবুল দত্ত এতে রাজি হননি। তারপর থেকেই বাবুল দত্ত মানসিকভাবে ভেঙে পড়েন। শেষ পর্যন্ত গত মঙ্গলবার তিনি বিষ পান করেন। তাকে জিবি হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। বাবুল দত্তের পরিবারের সদস্যদের অভিযোগ পুলিশের চাপে পড়ে মৃত্যুর পথ বেছে নিয়েছেন তিনি। এই খুন কান্ডের সঙ্গে বাবুল দত্তের কোন যোগ সূত্রই ছিল না। তাকে শুধু শুধু হেনস্থা করেছে প্রশাসন। যার ফলে তিনি বিষ পান করেছেন।

এদিকে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যদি এই খুন কাণ্ডের সঙ্গে কোন যোগসূত্র তার না থাকে তবে বাবুল দত্ত কেন বিষপান করলেন। বাবুল দত্তের আত্মহত্যার ফলে ভিকি খুনকান্ড কোন দিকে মোড় নেবে সেটাই দেখার।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top