News Flash

Image

সাব্রুম রেল স্টেশনে চোরের হানা

আগরতলা, ৯ মে: রেলওয়ে পুলিশ থাকা সত্ত্বেও বৃহস্পতিবার সাব্রুম রেল স্টেশনের চুরি হয়ে যায় পাঁচটি বড় ব্যাটারি, ইউপিএস সহ জরুরী সামগ্রী। গোটা সাব্রুম জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 

এই বিষয়ে সাব্রুম রেল স্টেশনে কর্মরত দেবব্রত চক্রবর্তী নামে এক কর্মী জানিয়েছেন,  প্রত্যেক দিনের মত সকালে কাউন্টার খুলতে গেলে দেখেন তালা ভাঙ্গা। তারপর রুমের ভেতরে ঢুকে দেখেন পাঁচটি বড় ব্যাটারি, ইউপিএস ,জরুরী সামগ্রী চুরি হয়ে যায় এবং আলমারির তালা ভাঙ্গা। এই বিষয়ে সাব্রুম থানার পুলিশকে জানানো হয়। সাবরুম থানার পুলিশ এসে তদন্ত করেছে। 

 দেবব্রত বাবু আরও জানান, কখন চুরি হয়েছে ঠিক বলতে পারছেনা। তবে গভীর রাতে ঘটনা হতে পারে । সাবরুম রেল স্টেশনে আসা যাত্রীদের মনে প্রশ্ন জেগেছে ,নাইটগার্ড বা আর পি এফ থাকা সত্ত্বেও কি করে রেল স্টেশনে থেকে চুরি হয়ে যায় । এর আগেও সাবরুম রেলস্টেশন থেকে সিলিং ফ্যান চুরি করে নিয়ে গেছে চোরের দল। আজ পর্যন্ত পাওয়া যায়নি চোরের হদিস। চুরির বিষয় নিয়ে রেল স্টেশন ম্যানেজারের সাথে কথা বলতে গেলে তিনি কোন কথা বলতে নারাজ। 

 এ নিয়ে উপস্থিত সাবরুম রেল স্টেশনে যাত্রীদের মধ্যে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। ইউ পি এস এর সহ অন্যান্য সামগ্রী চুরি হয়ে যাওয়ায় আজ সকাল থেকে সাবরুম রেল স্টেশনে টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে। টিকিট না পেয়ে নিরুপায় হয়ে বিনা টিকিটে যাত্রীরা রেলে চড়তে বাধ্য হয়েছেন। তাতে রেলের আর্থিক ক্ষতি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। 

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top