News Flash

  • Home
  • Uncategorized
  • যৌন নির্যাতন করে হত্যার পর ফাঁসিতে ঝুলানো হল নাবালিকাকে, অভিযোগের তীর নারী নেত্রীর শিক্ষক স্বামীর দিকে
Image

যৌন নির্যাতন করে হত্যার পর ফাঁসিতে ঝুলানো হল নাবালিকাকে, অভিযোগের তীর নারী নেত্রীর শিক্ষক স্বামীর দিকে

suicide-hangingনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৩১ জানুয়ারী৷৷ ফের এক নাবালিকার উপর যৌন নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে৷ মৃতদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ৷ গোটা ঘটনাকে আত্মহত্যার নাটকের রূপ দেওয়ার চেষ্টা চলছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা টাকারজলা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ মৃতা নাবালিকা শাসক দলের নারী নেত্রীর বাড়িতে পরিচারিকার কাজ করত৷ অভিযোগের তীর ঐ নারী নেত্রীর শিক্ষক স্বামীর দিকে৷ যদিও পুলিশের দাবি ঘটনার তদন্ত চলছে৷
সংবাদে প্রকাশ, আমবাসার এক নাবালিকাকে টাকারজলা এলাকার শাসক দলের প্রভাবশালী নারী নেত্রী সুমিত্রা দেববর্মা পরিচারিকা হিসেবে রেখেছিলেন৷ ঐ নাবালিকাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করা হত৷ মঙ্গলবার সকালে খবর রটে যে ঐ নাবালিকা নাকি নারী নেত্রীর বাড়িতেই ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ এই খবর পেয়ে টাকারজলা থানার ওসি দুলাল দত্ত সহ অন্যান্য পুলিশ কর্মীরা নারী নেত্রী সুমিত্রা দেববর্মার বাড়িতে যান৷ সেখানে গিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় নাবালিকার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাকারজলা হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ খবর দেওয়া হয় নাবালিকার পরিবারকে৷ ময়নাতদন্তের পর মৃতদেহ নাবালিকার মা-বাবার হাতে তুলে দেওয়া হয়৷
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সুমিত্রা দেববর্মার বাড়িতে পরিচারিকার কাজ করত ঐ নাবালিকা৷ সুমিত্রা দেববর্মার স্বামী মানিক দেববর্মা শিক্ষক৷ এলাকাবাসীর বক্তব্য সুমিত্রা দেববর্মা মাসের বেশিরভাগ সময় আগরতলায় থাকেন৷ স্বামী বাড়িতে থাকেন৷ সঙ্গে থাকে ঐ নাবালিকা পরিচারিকা৷ এলাকাবাসীর অভিযোগ শিক্ষক মানিক দেববর্মা ঐ পরিচারিকাকে যৌন নির্যাতন চালিয়েছে৷ বিষয়টি যাতে প্রকাশ্যে না আনতে পারে তাই ঐ নাবালিকাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে৷ এলাকাবাসীর আরও অভিযোগ এদিন নাবালিকার মৃতদেহ যখন হাসপাতাল থেকে মা-বাবার হাতে তুলে দেওয়া হয় তখন শিক্ষক মানিক দেববর্মা দেড় লক্ষ টাকাও দিয়ে দিয়েছে মৃতার নিকটাত্মীয়দের৷ অন্যদিকে শাসক দলের উচ্চ স্তরের নেতাদের মাধ্যমে পুলিশের উপরও চাপ সৃষ্টি করা হয়েছে নাবালিকার মৃত্যুকে আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেওয়ার জন্য৷ যদিও পুলিশের বক্তব্য তদন্ত চলছে৷ এদিকে, গোটা ঘটনায় টাকারজলা এলাকায় জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে৷ দাবী উঠেছে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক৷ শিক্ষক মানিক দেববর্মার বিরুদ্ধে এবং নারী নেত্রী সুমিত্রা দেববর্মার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক৷ যেখানে শিশুশ্রম নিষিদ্ধ সেখানে কিভাবে বাড়িতে পরিচারিকা হিসেবে ঐ নাবালিকাকে এতদিন কাজ করিয়েছেন তারা৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top