News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রেফতার মেঘালয়ের জঙ্গিপ্রধানের পত্নী, উদ্ধার বহু লক্ষ নগদ টাকা
Image

গ্রেফতার মেঘালয়ের জঙ্গিপ্রধানের পত্নী, উদ্ধার বহু লক্ষ নগদ টাকা

তুরা (মেঘালয়), ৩০ অক্টোবর, (হি.স.) : মেঘালয় পুলিশের জালে পড়েছে ‘আচিক সঙনা অ্যানপাচকগিপা কটক’ (এএসএকে বা আসাক) নামের গারো উগ্রপন্থী সংগঠনের সেনাধ্যক্ষ রেডিং টি সাংমার পত্নী ফেরনিয়া ইভানস এন সাংমা ওরফে বটি। আজ রবিবার সকালে দক্ষিণ গারোপাহাড়ের সদর জেলা বাঘমারা থেকে প্রায় ২০ কিলেমিটার দূরে মাইনডিকগ্রে গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে বটিকে। উল্লেখ্য, মেঘালয় ভিত্তিক গারোপাহাড়ের অন্যতম দুর্ধর্ষ উগ্রপন্থী সংগঠন জিএনএলএ থেকে বেরিয়ে এসে আসাক-এর জন্ম দিয়েছিল রেডিং টি সাংমা। রেডিং সাংমার সঙ্গে তার পত্নীও জঙ্গিপনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে পুলিশের কছে। এরা অঞ্চলের ত্রাস।
দক্ষিণ গারোপাহাড়ের পুলিশ সুপার আনন্দ মিশ্র জানিয়েছেন,
জঙ্গি-স্বামী রেডিং অতি সম্প্রতি নগদ ২,৩০,০০০ টাকা তার স্ত্রীর কাছে পাঠিয়েছে। নতুন ক্যাডার চয়ন করে তাদের বাংলাদেশে অস্ত্র প্রশিক্ষণের জন্য মোটা অঙ্কের ওই টাকা পাঠানো হয়েছে বলে জনান পুলিশ সুপার মিশ্র। আজ সকালে তাকে গ্রেফতারের পর তার ঘরে তালাশি চালিয়ে ওই টাকাগুলিও উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েকটি বহু আপত্তিজনক নথি।
পুলিশ সুপার আনন্দ মিশ্রের কাছে জানা গেছে, তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশি সিম কার্ড ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেট, চাঙ্গা স্যাটেলাইট ফোন চার্জার। আসাক-এর সঙ্গে তার কী ধরনের যোগাযোগ, কোনও দায়িত্বপ্রাপ্ত কি না ইত্যাদি নানা বিষয়ে তদন্ত করা হবে।
আজ গ্রেফতারের পর ফেরনিয়া ইভানস এন সাংমাকে আদালতে তোলা হয়েছিল। আদালত তাকে তিনদিনের পুলিশি হেফাজতে দিয়েছে।-

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top