News Flash

  • Home
  • Uncategorized
  • মজুরী না পেয়ে ক্ষুব্ধ শ্রমিকরা তালা দিলেনপঞ্চায়েত অফিসে
Image

মজুরী না পেয়ে ক্ষুব্ধ শ্রমিকরা তালা দিলেনপঞ্চায়েত অফিসে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৭ অক্টোবর৷৷ শত শত রেগার শ্রমিকরা পুজার আগে মজুরী পেতে পঞ্চায়েত অফিসের ভেতরে ও panchayetবাইরে ভীর জমতে দেখা গেল প্রভুরামপুর গ্রাম পঞ্চায়েত৷ কিন্তু, অফিসে তখনো আসেনি কোন সরকারী কর্মচারী৷ এমনকি পঞ্চায়েত সচিব না জিআরএস৷ অফিসে কোন কর্মীর দেখা না পেয়ে ক্ষুব্ধ শ্রমিকরা অফিসে তালা ঝুলিয়ে দেয়৷ ক্ষুব্ধ রেগা শ্রমিকরা জানান গত পাঁচ মাস আগে কাজ করানো হয়েছে এখনো  মজুরী পায়নি তারা৷ এখন পুজার মরশুম চলছে, শ্রমিকদের হাতে টাকা নেই তাই তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়৷ অনেকদিন ধরে পঞ্চায়েতের তরফে শ্রমিকদের আস্বাস দেওয়া হয়েছিল পুজার আগেই মজুরী প্রদান করা হবে৷ আজ নয় কাল বলে অবশেষে বলা হয় শুক্রবার সবাইকে মজুরী প্রদান করা হবে৷ শ্রমিকরা যাতে পঞ্চায়েত অফিসে আসেন৷ সেই মোতাবেক এদিন শ্রমিকরা সকাল দশটা থেকে ২টা পর্যন্ত পঞ্চায়েত অফিসের সামনে ভীড় করেন৷ কিন্তু, তখনও পঞ্চায়েত অফিসে কোন কর্মী আসেননি৷ শেষ পর্যন্ত ধৈর্য্যের বাধ ভেঙ্গে যায়৷ শ্রমিকরা হৈ হট্টগোল শুরু করেন৷ ব্লক থেকে ছুটে আসেন পঞ্চায়েত এক্সটেনশন অফিসার৷ এলাকাবাসীরা জানতে চায় সচিব কিংবা জিআরএস কেনো এখনো অফিসে আসেননি৷ আধিকারীকরা জানান কর্মীরা কেন আসেননি সেই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে৷ কিন্তু আশ্চর্য্যের বিষয় হচ্ছে কর্তৃপক্ষও জানেনা আজ অফিস বন্ধ না খোলা৷ এই নিয়ে চলছে জল্পনা কল্পনা৷ এদিকে, শ্রমিকরা পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়ে দিয়েছেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top