News Flash

  • Home
  • Uncategorized
  • একজন গ্রাহকের লেনদেনে কুড়ি মিনিট চরম হয়রানি ইউবিআই কমলপুরে

একজন গ্রাহকের লেনদেনে কুড়ি মিনিট চরম হয়রানি ইউবিআই কমলপুরে

বিশেষ প্রতিনিধি, কমলপুর, ১৩ সেপ্ঢেম্বর৷৷ ইউবিআই কমলপুর শাখার গ্রাহকরা পরিষেবা পাচ্ছেন না সঠিক ভাবে৷ চরম united-bank-of-india-logoহয়রানির শিকার হচ্ছেন৷ প্রায় একমাস যাবত চলছে এই হয়রানি৷ একজন গ্রাহকের লেনদেন করতে সর্বাধিক চার মিনিট সময়ের প্রয়োজন হয় গড়ে৷ কিন্তু, সেই জায়গায় দেখা যাচ্ছে একজন গ্রাহকের লেনদেন করতে ব্যাঙ্কের কর্মীরা সময় নিচ্ছেন প্রায় ১৫-২০ মিনিট৷ তাতে দিনে কয়জন গ্রাহককে ব্যাঙ্কিং পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে তা সহজেই আন্দাজ করা যাচ্ছে৷ ব্যাঙ্ক কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে দুর্বল ইন্টারনেট সংযোগ৷ এদিকে, গ্রাহকদের অভিযোগ কমলপুর মহকুমা শহর হওয়া সত্বেও ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক নেই৷ অন্যদিকে, হালাহালিতে ইউবিআই সহ অন্যান্য ব্যাঙ্কের পরিষেবা স্বাভাবিক রয়েছে৷ এমনকি কমলপুরেও অন্যান্য ব্যাঙ্কে পরিষেবা স্বাভাবিক রয়েছে৷ ইন্টারনেট পরিষেবা যদি গোড়াতেই দুর্বল হয়ে থাকে তাহলে প্রতিটি ব্যাঙ্কে একই অবস্থা হওয়ার কথা৷ গ্রাহকদের অভিযোগ ইউবিআই কমলপুর শাখার কর্মকর্তারা পরিষেবার মানোন্নয়নের জন্য তেমন কোন আগ্রহ দেখাচ্ছেন না৷ এদিকে, প্রতিদিনই সরকারী কর্মচারী, পেনশনভোগী, ব্যবসায়ী এবং রেগা শ্রমিকরা টাকার লেনদেনের জন্য ব্যাঙ্কে এসে দিনভর হয়রানির শিকার হচ্ছেন৷ অবিলম্বে এই ব্যাঙ্কের পরিষেবার মানোন্নয়ন করার দাবী উঠেছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top