News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুল গান্ধীর ‘খাটসভা’ শেষে খাটিয়া লুঠ উত্তরপ্রদেশে
Image

রাহুল গান্ধীর ‘খাটসভা’ শেষে খাটিয়া লুঠ উত্তরপ্রদেশে

rahulgandhiদেওরিয়া(উত্তরপ্রদেশ), ৬ সেপ্টেম্বর (হি.স.) : দোড়গোড়ায় এসে গিয়েছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন | উত্তরপ্রদেশের নির্বাচনই এখন পাখির চোখ সমস্ত রাজনৈতিক দলের | আর তার জন্যই কিছুক্ষণ আগেই খাট পর চর্চা করে গেছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী| কড়া ভাষায় আক্রমণ করেছেন মোদী সরকারকে| দিয়েছেন কৃষকদের পাশে থাকার আশ্বাস| সেই সময়, সবাই মন দিয়ে শুনেছেন তাঁর কথা| কিন্তু, তিনি চলে যেতেই বাঁধল ধুন্ধুমার| খাট নিয়ে বচসা, এমনকী তা পৌঁছল হাতাহাতিতেও| আবার খাট কাঁধে নিয়ে বাড়ির দিকে রওনাও দিলেন অনেকে| উত্তরপ্রদেশের দেবরিয়াতে ধরা পড়ল এই ছবি|
শুরু হয়েছিল রাহুলের অনুষ্ঠান স্থলের পাশে অস্থায়ী তাঁৱুতে রাখা খাবার-দাবার, জলের বোতল ছিনতাই দিয়ে| তারপর কাঠ-দড়ি দিয়ে তৈরি খাটিয়া তুলে হাঁটা দেওয়া শুরু| শেষে দেখা যায়, মাঠে এদিক ওদিক পড়ে আছে লোহার তৈরি কিছু খাট| সেগুলি ওজনে খুব ভারী তাই কেউ তুলে নেয়নি সেগুলি| প্রায় ৪ হাজার খাট কেনা হয়েছে কংগ্রেসের তরফে| একেকটির দাম ৭৫০-৮০০ টাকা|
কৃষকদের অধিকার রক্ষায় এই দেওরিয়া থেকেই খাট পর চর্চা শুরু করলেন রাহুল গান্ধী| এরপর একাধিক জায়গায় এই সভা করে কৃষকদের দাবি শুনবেন তিনি| আর সেইমতো মঙ্গলবার কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি | বলেন, সরকার কৃষকদের ৭০ হাজার কোটি টাকার ঋণ মকুব করে দিয়েছে| কিন্তু, মোদী সরকারের নজর শুধু তাদের শিল্পপতি বন্ধুদের ঋণ মকুব করার দিকেই| ক্ষমতায় এসে নরেন্দ্র মোদী কৃষকদের ভুলে গেছেন বলেও অভিযোগ করেন তিনি| কৃষকরাও তাঁর কথা মন দিয়ে শুনেছেন| কিন্তু, তারপরই বদলে যায় পরিস্থিতি| ধরা পড়ে খাট নিয়ে লড়াইয়ের ছবি| এর খাট, ওর খাট কাঁধে নিয়ে বাড়ির দিকে রওনা হন অনেকে| হাতাহাতিতে জ়ডান কেউ কেউ| মঙ্গলবার দেওরিয়ার পাশাপাশি কুশিনগর, গোরক্ষপুর, সন্ত কবীরনগর ও বস্তিতে যান তিনি | এদিনের যাত্রায় তাঁর সঙ্গে আছেন আনন্দ শর্মা-সহ বিভিন্ন কংগ্রেস নেতারা |

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top