News Flash

  • Home
  • Uncategorized
  • দমদম বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি, রাতভর ব্যাপক তল্লাশি
Image

দমদম বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি, রাতভর ব্যাপক তল্লাশি

কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি.স.): দমদম বিমানবন্দরে নাশকতার আতঙ্ক| রাত দেড়টা নাগাদ (ৱুধবার) পুরুষ কণ্ঠে লালবাজারে netaji-subhash-chandra-bose-international-airportফোন করে হুমকি দেওয়া হয়, দমদম বিমানবন্দর উড়িয়ে দেওয়ার ছক কষা হয়েছে| এহেন হুমকি ফোন পাওয়ার পরই ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয় বিমানবন্দর চত্বরে| রাতভর বিমানবন্দরে চিরুনি তল্লাশি চালায় বিশাল পুলিশ বাহিনী| স্নিফার ডগ এনে তল্লাশি অভিযান চালানো হয় ৱুধবার সকালেও| প্রত্যেক যাত্রীর উপর নজর রাখা হয়| বিমানবন্দরে আসা গাড়িগুলিতে তল্লাশি চালানো হয়| পাশাপাশি বিমানবন্দরের গেটেও চালানো হয় চেকিং|
পুলিশ সূত্রের খবর, রাত দেড়টা নাগাদ ৩৬১৫১৮৮৩৭১-এই নম্বর থেকে একটি হুমকি ফোন আসে লালবাজার কন্ট্রোল রুমে| হিন্দিতে এক ব্যক্তি পুলিশকে জানায়, ‘আর্শাদ নামে এক ব্যক্তি দমদম বিমানবন্দর উড়িয়ে দেওয়ার ছক করেছে| তার ফোন নম্বর হল ৮৬৯৭৮৭২৮৯৫| তদন্ত করে দেখুন|’ এই হুমকি ফোন পাওয়ার পরই শুরু হয় তল্লাশি| যদিও ব্যাপক তল্লাশি অভিযানের পরেও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি|

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top