News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়ির মালিকের ফরমান না মানায় ৫ম শ্রেণীর ছাত্রকে অসুস্থ করা হল মদ খাইয়ে
Image

বাড়ির মালিকের ফরমান না মানায় ৫ম শ্রেণীর ছাত্রকে অসুস্থ করা হল মদ খাইয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ জয়নগরের ভাড়াটিয়া ঘরের এক বালককে Liquorতার মা বাবার অনুপস্থিতিতে ফরমান অনুযায়ী কাজ না করায় বাড়ির মালিক মদ খাইয়ে দিয়ে গুরুতর ভাবে অসুস্থ করে ফেলেছেন৷ বালকটিকে জিবি হাসপাতলে ভর্তি করা হয়েছে৷
জয়নগর এলাকার ১০ বছরের এক পুত্রসময় এক বালককে মদ খাইয়ে দিয়ে গুরুতর ভাবে অসুস্থ করে ফেলেছেন বাড়ির মালিক, ৫ম শ্রেণীর ছাত্র ও বালকটির নাম বিষ্ণু দাস৷ বাবার নাম কালি দাস, তারা জয়নগরে উত্তম নমঃ’র বাড়িতে ভাড়া থাকতো৷ স্বামী ও স্ত্রী দুজনই কাজ করে জীবিকা নির্বাহ করেন৷ ১০ বছর বয়সী ছেলেকে ঘরে রেখে বালকটির মা বাবা দুজনেই কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন৷ বাড়ির মালিক উত্তম নমঃ বালকটির মা বাবার অনুপস্থিতিতে কাজ করার ফরমান দেন৷ বালকটি কাজ না করায় বাড়িওয়ালা বালকটি জোর করে মদ খাইয়ে দেয়৷ তাতে বালকটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে৷ বালকটির মা বাবা বাড়ীতে এসে তাকে জিবি হাসপাতালে নিয়ে যান৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনা সম্পর্কে বালকটির মা বিস্তারিত তথ্য জানান৷
পুত্রসময় বালককে নেশা করিয়ে অসুস্থ করার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top