News Flash

  • Home
  • Uncategorized
  • জল নিয়ে দুই মহিলার সংঘর্ষে মৃত্যুর সঙ্গে লড়ছেন একজন
Image

জল নিয়ে দুই মহিলার সংঘর্ষে মৃত্যুর সঙ্গে লড়ছেন একজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ সাপ্লাই পয়েন্ট থেকে জল নেওয়াকে কেন্দ্র করে দক্ষিণ জেলার বিলোনিয়ার Water Supplyরাঙামুড়ায় এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত মহিলাকে প্রথমে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া  হয়৷ সেখান থেকে জিবিতে স্থানান্তর করা হয়৷ দক্ষিণ জেলার বিলোনিয়ার রাঙামুড়ায়  সাপ্লাই থেকে জল সংগ্রহ করাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী মহিলার মধ্যে বাকবিতন্ডার জেরে রক্তপাতের ঘটনা ঘটে৷ জানা যায়, বিলোনিয়ার রাঙামুড়া এলাকায় প্রায় ২৫টি পরিবার একটি মাত্র সাপ্লাই  পয়েন্ট থেকে পানীয় জল সংগ্রহ করে থাকেন৷ আজ সকাল সাড়ে সাতটা নাগাদ জলের জন্য সাপ্লাই পয়েন্টের কাছে লাইনে দাঁড়ান মহিলারা৷ এলাকায় নেতা গোছের এক মহিলা  শিখা শীল অপর এক মহিলা সুশীলা দাসের জলের পাত্র লাইন থেকে সরিয়ে দিয়ে লাইন ভেঙে জল সংগ্রহ করার চেষ্টা করেন৷ এনিয়ে বাকবিতন্ডা হয়৷ এমনকি নেতাগোছের মহিলা শিখা শীলের মারধরে সুশীলা দাস নামে ওই মহিলা রক্তাক্ত হন৷ তাকে প্রথমে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে জিবিতে স্থানান্তর করা হয়েছে৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান আহত সুশীলা দাসের মা৷ এব্যাপারে বিলোনিয়া থানায় একটি মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ অভিযুক্তকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top