রোম, ২৪ আগস্ট (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য ইতালি| রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২| জোরালো
ভূমিকম্পে এখনও পর্যন্ত ৬ জনের মৃতু্য হয়েছে| ভেঙে পড়েছে একাধিক বহুতল| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় ৱুধবার ভোর ৩.৩৬ মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয়| ভয়ে-আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ|
ভূমিকম্পের উত্সস্থল ছিল দক্ষিণ-পূর্ব আম্ব্রিয়ার পেরুজিয়া প্রদেশের নরসিয়া শহর থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে| তবে, রোম থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে কম্পনের টের পাওয়া যায়| স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ২০ সেকেন্ডের বেশি সময় ধরে কাঁপতে থাকে ঘরবাড়ি| গোটা এলাকার বিদু্যত্ চলে যায়| জোরালো কম্পনে ভেঙে গিয়েছে শহরের একাধিক বহুতল| অ্যাকুমোলি শহরে কম্পনের জেরে এখনও পর্যন্ত ৪ জনের মৃতু্য হয়েছে| পার্শ্ববর্তী পেসকারা ডেল ত্রণতো গ্রামে ২ জনের মৃতু্য হয়েছে| ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির মুখপাত্র টুইট করে জানিয়েছেন, দেশের সিভিল প্রোটেকশন এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখছে সরকার|
মধ্য ইতালিতে ৬.২ তীব্রতার ভূমিকম্প, মৃত অন্তত ১৪
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















