News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়ি থেকে তুলে নিয়ে শিক্ষকের কন্ঠনালী কেটে হত্যার চেষ্টা
Image

বাড়ি থেকে তুলে নিয়ে শিক্ষকের কন্ঠনালী কেটে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগষ্ট৷৷ খয়েরপুর বালুরঘাট এলাকা থেকে বুধবার সকালে অর্ধমৃত অবস্থায় এক ব্যক্তিকে TEACHERউদ্ধার করা হয়েছে৷ তাকে জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তার নাম কৃষ্ণ চক্রবর্তী৷ বাড়ি শহরতলীর ৭৯ টিলা এলাকায়৷ পেশায় তিনি শিক্ষক৷
মঙ্গলবার সন্ধ্যারাতে ৭৯ টিলা থেকে এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে খয়েরপুর বালুরঘাট এলাকায় কন্ঠনালী কেটে হত্যার চেষ্টা করা হয়৷ বুধবার সকালে স্থানীয় জনগণ তাকে বালুরঘাট এলাকায় অচৈতন্য অবস্থায় দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস বাহিনীকে খবর দেন৷ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাকে উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যায়৷ জানা গিয়েছে তার দুই হাতের নালী এবং কন্ঠনালী ব্লেইট দিয়ে কেটে ফেলার চেষ্টা করা হয়৷ শরীর থেকে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে৷ বর্তমানে জি বি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঐ ব্যক্তি৷ অভয়নগর সুকলে তিনি কর্মরত৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ বোধজংনগর থানার পুলিশ একটি মামলা গ্রহণ করেছে৷ খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷ পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top