News Flash

  • Home
  • Uncategorized
  • মেলাঘরে জলে ডুবে শিশুর মৃত্যু
Image

মেলাঘরে জলে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল এক শিশুর৷ ঘটনা মঙ্গলবার সোনামুড়া মহকুমার মেলাঘর চড় এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, মেলাঘর চড় এলাকার বাসিন্দা কাজল নম- এর ৪ বছরের শিশুপুত্র  নীরব নমঃ এদিন খেলতে খেলতে বাড়ির লোকদের অগোচরেই পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে যায়৷ বেশ কিছুক্ষণ নীরবকে দেখতে না পেয়ে বাড়ির লোকদের খোঁজাখঁুজি শুরু হয়৷ বেশ কিছুক্ষণ খোঁজার পর পার্শ্ববর্তী একটি পুুকুরে নীরবের দেহ ভাসতে দেখে বাড়ির লোক৷ সঙ্গে সঙ্গে পুকুর থেকে তুলে মেলাঘর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নীরবকে মৃত বলে জানায়৷ ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার সহ এলাকার লোক৷ বুধবার ময়নাতদন্তের পর নীরবের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top