নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷ রবিবার বিকালে উদয়পপুরের গকুলপুর বাজারে একটি বাস গাড়ির ননী গোপাল দেবনাথ নামে এক বৃদ্ধকে আঘাত করে৷ মারাত্মকভাবে জখম হয় ননীবাবু৷ তিনি রাস্তার পাশে গোমতী জেলা হাপাতালে তার নাতিকে দেখতে যাচ্ছিলেন৷ আগরতলা থেকে আসা মনু বাজার গামী টিআর০৩-১২৯৯ নম্বরের বাসটি ননী দেবনাথকে সজোরে ধাক্কা মারে৷ তার হাত পা ও মাথায় আঘাত লাগে৷ তাকে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশ ঐ বাসটিকে আটক করেছে৷ কিন্তু চালক পলাতক৷


















