News Flash

  • Home
  • Uncategorized
  • বেসিলের স্থাবর সম্পত্তি ক্রোক করল প্রশাসন, থাবা পড়বে অন্যান্য চিটফান্ডেও
Image

বেসিলের স্থাবর সম্পত্তি ক্রোক করল প্রশাসন, থাবা পড়বে অন্যান্য চিটফান্ডেও

BASIL PHOTOনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগষ্ট৷৷ আদালতের নির্দেশে চিটফান্ড বিরোধী অভিযান শুরু করল প্রশাসন৷ শনিবার সকালে চিটফান্ড বেসিল ইন্টারন্যাশনাল এর সম্পত্তি ক্রোক হয়া হয়৷ সদর অতিরিক্ত মহকুমা শাসক সুব্রত মজুমদারের নেতৃত্বে শহরের কৃষ্ণনগর টিআরটিসি সংলগ্ণ বেসিল অফিসে অভিযান চালানো হয়৷ ক্রোক করা হয় বেসিলের সম্পত্তি৷ আচমকা মহকুমা প্রশাসন ও পুলিশের অভিযানে স্থানীয় জনমনে তীব্র কৌতুহলের সৃষ্টি হয়৷ মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেসিল ইন্টারন্যাশনাল টিআরটিসি সংলগ্ণ অফিসটি মোট বারো গন্ডা জমি ঘিরে রয়েছে৷ যার বাজারমূল্য চার কোটি টাকা৷ বেসিলের সাতটি দামি গাড়ির হদিশ পেয়েছে পুলিশ৷ এই সমস্ত গাড়িগুলিও ক্রোক করা হবে৷ কিছুদিনের মধ্যেই এই গাড়িগুলি পুলিশ বাজেয়াপ্ত করতে সক্ষম হবে বলে জানিয়েছে পুলিশ৷
এদিকে রাজ্যে আরও কয়েকটি চিটফান্ড সংস্থার সম্পত্তি ক্রোক করা হবে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে৷ এইসমস্ত ক্রোক করা সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের গচ্ছিত অর্থ ফেরত দেওয়া হবে কি না এই ব্যাপারে এখনই কিছু জানা জায়নি৷ বিষয়টি নিয়ে প্রশাসন পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে বলে সংবাদ সূত্রে জানা গিয়েছে৷ চিটফান্ড সংস্থার সম্পত্তি ক্রোক করার খবর ছড়িয়ে পড়তেই আমাতকারীদের মধ্যে খুশির বাতাবরণ দেখা গিয়েছে৷ প্রসঙ্গত, রাজ্যে কয়েকবছর আগে চিটফান্ড সংস্থাগুলির দৌরাত্ম্য ছিল৷ একের পর এক চিটফান্ডগুলি রাজ্যবাসীর কষ্টার্জিত টাকা নিয়ে পালিয়ে যায়৷ তারপরই রাজ্য সরকার নড়েচড়ে বসে৷ মামলা করা হয়৷ সিবিআই তদন্তের জন্য রাজ্য সরকার উদ্যোগ নেয়৷ সিবিআই টিম রাজ্যে এসে তদন্তও করেছে৷ এখন দেখার ক্রোক করা সম্পত্তি বিক্রি করে রাজ্যবাসীর কষ্টার্জিত জমানো টাকা ফেরত মিলে কি না৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top