News Flash

  • Home
  • Uncategorized
  • মেলাঘরে উচ্চ ক্ষমতার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শ্রমিকের
Image

মেলাঘরে উচ্চ ক্ষমতার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শ্রমিকের

death electric shockনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগষ্ট৷৷ বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মেলাঘরের বৈরাগীবাজার এলাকায়৷ নিহত শ্রমিকের নাম বিল্লাল মিয়া (৩০)৷ তাঁর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
সংবাদে প্রকাশ, স্থানীয় ঠিকাদার শংকর চক্রবর্তীর অধীনে শ্রমিকরা বিদ্যুৎ পরিবাহী তার সংস্কারের কাজ করছিল৷ বৈরাগী বাজার এলাকায় বিদ্যুৎ লাইন সংস্কারের কাজ করার সময় বিল্লাল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন৷ জানা গিয়েছে, বিল্লাল মিয়া একটি খঁুটির উপর বিদ্যুৎ পরিবাহী তার সংস্কার করছিলেন৷ তখন হঠাৎই তাঁর হাত উচ্চ ক্ষমতাসম্পন্ন তারের সংস্পর্শে চলে যায়৷ তাতে পুরো শরীর ঝলসে যায়৷ প্রায় একঘন্টা যাবৎ বিল্লাল মিয়ার ঝলসানো দেহ খঁুটির উপর বিদ্যুতের তারের সাথে লেগে থাকে৷ পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিল্লাল মিয়ার মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ পরে খবর দেওয়া হয় নিহতের পরিবার পরিজনদের৷ পুলিশ মৃতদেহ ময়না তদন্তের পর নিকটাত্মীয়দের হাতে তুলে দিয়েছে৷ এদিকে, ঠিকাদার শংকর চক্রবর্তী ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না৷ অন্যদিকে, নিহতের পরিবারের লোকজন বিল্লাল মিয়ার অকাল মৃত্যুত সরকারী সাহায্য দাবী করেছেন৷ শ্রমিক বিল্লাল মিয়ার অকাল প্রয়াণে গোটা পরিবার অসহায় হয়ে পড়েছে৷ বিল্লাল মিয়াই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি৷ এদিকে, এই বিষয়ে বিদ্যুৎ নিগমের ভূমিকাও সন্তোষজনক নয় বলে এলাকাবাসী সূত্রে খবর৷ পুরোপুরি বিদ্যুৎ পরিষেবা বন্ধ না করে পরিবাহী তার সংস্কারের কাজ করার ঘটনায় ক্ষোভ বিরাজ করছে জনমনে৷ এলাকাবাসীর অভিযোগ এই এলাকায় বিদ্যুৎ পরিষেবা ঠিকঠাক দেওয়া হয়না৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top