News Flash

  • Home
  • Uncategorized
  • বাস-ট্রাকে সংঘর্ষ, জাতীয় সড়কে যান চলাচল বিঘ্নিত
Image

বাস-ট্রাকে সংঘর্ষ, জাতীয় সড়কে যান চলাচল বিঘ্নিত

road acccident copyনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৫ জুলাই৷৷ আবারও জাতীয় সড়কে যান দুর্ঘটনা ঘটল শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ ৩৯ মাইল এলাকায়৷  এনিয়ে জাতীয় সড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে৷ পরে মুঙ্গিয়াকামী থানার পুলিশ  ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়৷ ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার বিকাল পাঁচটা নাগাদ টিআর০১-বি-১৪২৫ নম্বরের একটি যাত্রীবাহী  বাস যাত্রী নিয়ে আগরতলা থেকে ধর্মনগর যাচ্ছিল৷ অপরদিক থেকে পণ্যবোঝাই লরি গুয়াহাটি থেকে আগরতলা আসার পথে ৩৯ মাইল এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ এতে বাসের কয়েকজন যাত্রী অল্পবিস্তর আহত হয়৷ যান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মুঙ্গিয়াকামী থানার পুলিশ৷ পুলিশ পণ্যবোঝাই লরির চালক রতন কর্মকারকে আটক করে৷ জানা গেছে লরির চালক মদমত্ত অবস্থায় থাকার কারণেই এমন বিপত্তি ঘটে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top