News Flash

  • Home
  • Uncategorized
  • মার্কিন সেনেটে পেশ হতে চলেছে আউটসোর্সিং বিরোধী বিল, ভারতীয় জন্য অশুভ সংকেত
Image

মার্কিন সেনেটে পেশ হতে চলেছে আউটসোর্সিং বিরোধী বিল, ভারতীয় জন্য অশুভ সংকেত

ওয়াশিংটন, ৯ জুলাই (হি.স.) : মার্কিন সংসদের পেশ হয়েছে আউটসোর্সিং বিরোধী বিল| সেই বিল পাস হয়ে গেলে কাজ হারাতে পারে একাধিক ভারতীয় কর্মী| সবচেয়ে বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্র | ভবিষ্যতে ভারতীয়দের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ অনেক কমে যাবে বলে শঙ্কা|
সম্প্রতি মার্কিন সংসদে ভিসা সংক্রান্ত একটি নতুন বিলা আনা হয়েছে ওই বিলে বলা হয়েছে এইচ-১ বি ও এল-১ ভিসা থাকা তথ্য প্রু্যক্তি কর্মীদের সংখ্যা নিয়ন্ত্রণ কর হোক| এখন ওই বিল পাস হলে, কোনও কোম্পানিতে ৫০ শতাংশের বেশি বিদেশি কর্মী কাজ করতে পারবেন না| মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, দেশে উপযুক্ত আইটি কর্মী থাকা সত্বেও তাদের চাকরি দেওয়া হচ্ছে না| এতে মার্কিন যুক্তরাষ্ট্রে বেকারের সংখ্যা বাড়ছে | বিলটি পাস হয়ে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় কোম্পানিগুলিকে অনেক বেশি মাইনে দিয়ে মার্কিন নাগরিকদের আনতে হবে|
আমেরিকার প্রচুর সংস্থাতেই তুলনামূলক কম বেতনে চাকরি করছেন ভারতীয়রা| আবার অনেক সংস্থাই এইচ-১বি, এল-১ ভিসায় প্রচুর সংখ্যক কর্মীকে আমেরিকায় নিয়ে গিয়ে কিছুদিনের জন্য প্রশিক্ষণ দিয়ে ফের তাঁদের দেশে পাঠিয়ে দিয়ে কাজ আউটসোর্স করায়| এই বিল পাশ হলে সেই সমস্ত কর্মীরও কাজ হারানোর আশঙ্কা তৈরি হবে| এই বিলের পক্ষে আমেরিকান সেনেটরদের একাংশের দাবি, এইচ-১বি ব্যবস্থার সুযোগ নিয়ে অন্য দেশের নাগরিকরা এসে আমেরিকায় কাজ করছেন, অথচ শিক্ষিত মার্কিনরা কাজ পাচ্ছেন না| বর্তমান আইনের ফাঁক গলেই বিদেশি সংস্থাগুলি আমেরিকানদের বদলে অন্যান্য দেশের নাগরিকদের দিয়ে কাজ করিয়ে আমেরিকায় ব্যবসা করছে বলে অভিযোগ তোলা হচ্ছে| সেই জন্যই বর্তমান এই এইচ-১বি আইনের সংস্কার প্রয়োজন বলে আমেরিকার সেনেটের কয়েকজন সদস্যের দাবি| নতুন এই বিল পাশ হলে আমেরিকানদের বদলে এইচ-১বি বা এল-১ ভিসা নিয়ে আসা বিদেশি নাগরিকদের নিয়োগ করা যাবে না| ফলে মার্কিন নাগরিকদের অনেক বেতনে ভারতীয় কোম্পানিতে চাকরি দিতে হবে|-

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top