News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলের নিখোঁজ যুবকদের আইএসআইএস-এ যোগের আশঙ্কা, তদন্তের নির্দেশ
Image

কেরলের নিখোঁজ যুবকদের আইএসআইএস-এ যোগের আশঙ্কা, তদন্তের নির্দেশ

তিরুবনন্তপুরম, ৯ জুলাই (হি.স.) : এবার নিখোঁজ কেরলের ১৫ যুবক । পড়াশোনার উদ্দেশে মধ্যপ্রাচ্যে গিয়ে নিরুদ্দেশ হয়ে যাওয়া যুবকরা আইএসআইএস-এ যোগ দিতে পারে । এমনই আশঙ্কা করা হচ্ছে নিখোঁজদের পরিবারের তরফে । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বিজয়নের নির্দেশে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, নিখোঁজ যুবকরা কেরালার পদনা, কাসারগড ও পালাক্কাড় জেলার বাসিন্দা। গত এক মাসে তারা কেউ পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি। ইদের দিন দুই যুবকের বাবা মা’র হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, “আমরা ফিরছি না ।মুসলিমদের অধিকার রক্ষায় আমরা আইএসআইএস যোগ দিলাম।” এমনকী, বাবা মাকেও আইএসআইএস-এ যোগ দিতে বলে ওই যুবকরা। পুলিশ জানিয়েছে, নিখোঁজদের প্রত্যেকের বয়স ৩০-এর নীচে। নিখোঁজদের মধ্যে এক দম্পতি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, বাংলাদেশের ঘটনার পর আইএসআইএস যোগ রয়েছে এমন যুবকদের খুঁজে বের করতে উদ্যোগী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেইমতো বার্তা দেওয়া হয়েছে রাজ্যগুলির পুলিশের শীর্ষকর্তাদের। এরপরই পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে এক আইএসআইএস জঙ্গিকে। তাকে জেরা করে আটক করা হয়েছে আরও ২ জনকে। রমধ্যে কেরলের ১৫ যুবকের নিরুদ্দেশ হয়ে যাওয়ার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।-

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top