News Flash

  • Home
  • Uncategorized
  • অপরাধের লাগাম টানতে পুলিশকে আরও সক্রিয় হতে নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

অপরাধের লাগাম টানতে পুলিশকে আরও সক্রিয় হতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

manikনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ খুন, অপহরণ, ধর্ষণ, অস্ত্র ও মাদক পাচার সহ নানা ধরনের অপরাধ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে রাজধানী আগরতলা শহর ও শহর সংলগ্ণ এলাকায়৷ তাই নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার জন্য পশ্চিম জেলার পুলিশ সুপার, জেলা শাসক, টিএসআরের আধিকারীকদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী মানিক সরকার৷ বৈঠকে মানিক সরকারের পাশে ছিলেন নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে৷ বৈঠকে পান্না আহমেদ ইস্যুটিও গুরুত্ব পেয়েছে বলে জানা গিয়েছে৷ একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীর সরকারী আবাসনের সামনে গণধর্ণা কর্মসূচীর বিষয়ে পুলিশের নিষ্ক্রীয় ভূমিকার বিষয়টিও এদিনের বৈঠকে উঠেছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সরকার পুলিশ প্রশাসনের বেশ কিছু গাফিলতির বিষয় তুলে ধরেছেন৷ পদস্থ পুলিশ অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে শহরে সংঘটিত অপরাধের লাগাম টানতে৷
সোমবার বিকেলে পশ্চিম জেলার জেলা শাসকের অফিসে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী৷ ছিলেন নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে, জেলা শাসক মিলিন্দ রামটেক, পুলিশ সুপার অভিজিৎ স্পর্ষী সহ সাধারাণ ও পুলিশ প্রশাসনের আধিকারীকরা৷ বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের বর্তমান নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের সমস্ত খোঁজ খবর নেন৷ বাংলাদেশের গুলশনে জঙ্গী হামলার পর রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়৷ লাল সতর্কতা জারী করা হয় বিমানবন্দরে৷ সীমান্ড ডিঙ্গিয়ে আই এস জঙ্গীরা এপাড়ে এসে হামলা হুজ্জুতি চালাতে পারে এই আশঙ্কা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে নির্দেশ দিয়েছে তা নিয়েও বৈঠকে আলোচনা করা হয়েছে৷
সম্প্রতি রাজ্যের বিভিন্ন অপরাধ সংক্রান্ত বিষয় নিয়ে রাজনীতির মাঠ গরম করতে শুরু করেছে বিরোধীরা৷ ধর্ষণ মামলায় অভিযুক্ত সাসপেন্ডেড পান্না আহমেদ ইস্যুতে অনেকটাই ব্যাকফুটে পুলিশ৷ থানায় লিখিত অভিযোগ করার পরও পান্না আহমেদের টিকির নাগাল পায়নি পুলিশ৷ তাৎপর্যপূর্ণভাবে পুলিশ প্রশাসন পান্না আহমেদকে গ্রেপ্তারের জন্য রেডকর্ণার নোটিশ জারীর সিদ্ধান্তের বিষয়টিও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে৷ বৈঠকে মুখ্যমন্ত্রী পশ্চিম জেলার পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার জন্য বলেছেন৷ একই সঙ্গে অপরাধের লাগাম টানার জন্য প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করতে জেলার পুলিশ সুপারকে পরামর্শ দিয়েছেন থানাগুলিকে আরও সক্রিয় করতে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top