News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে গুলশানে নিহতদের শ্রদ্ধায় স্মরণ
Image

বাংলাদেশে গুলশানে নিহতদের শ্রদ্ধায় স্মরণ

FLOWERঢাকা, ৪ জুলাই৷৷ গুলশান ক্যাফেতে সন্ত্রাসী হামলায় নিহতদের শোকের আবহে শ্রদ্ধায় স্মরণ করল বাংলাদেশ৷ সোমবার সকাল দশটায় ঢাকার আর্মি স্টেডিয়ামে ফুল দিয়ে তাঁদের শ্রদ্ধা জানানো হয়৷ শোকে বিহ্বল গোটা দেশ চোখের জলে নিহতদের বিদায় জানাল৷ রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান থেকে শুরু করে বাংলাদেশের সর্বস্তরের নাগরিক স্মরণ করলেন গুলশানে ক্যাফেতে নৃশংস হামলায় নিহত ১৭ বিদেশী নাগরিক ও ৩ বাংলাদেশিকে৷ দু’দিন ধরে চলছে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক৷ এদিন আর্মি স্টেডিয়ামের বাতাস ভারি ছিল শোকে৷ উপস্থিত স্বজনদের কান্না চাপা চোখমুখ বলছিল তাদের অব্যক্ত বেদনার কথা৷
আর্মি স্টেডিয়ামের পশ্চিম প্রান্তে করা মঞ্চে রাখা হয় তিন বাংলাদেশির কফিন৷ নিহত নিহত বাকিদের কফিন স্টেডিয়ামে রাখা না হলেও মঞ্চের পেছনে বাঁ থেকে ভারত, ইতালি, বাংলাদেশ, জাপান ও যুক্তরাষ্ট্রের পতাকায় স্মরণ করা হয় তাঁদের সবাইকে৷
রাষ্ট্রপতি আব্দুল হামিদ চারদিনের রাষ্ট্রীয় সফরে ভুটানে থাকায় তাঁর পক্ষে মঞ্চের সামনে কালো বেদীতে ফুল দেন বঙ্গভবনে দায়িত্বরত কমান্ডার মিনহাজ উদ্দিন৷ এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷ শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী আর্মি স্টেডিয়ামে উপস্থিত নিহত ৩ বাংলাদেশির স্বজনদের সমবেদনা জানান৷ এরপর মঞ্চের সামনে উপস্থিত ভারত, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী৷ এরপর বেদীতে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান ভারত, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা৷ এছাড়া, নিহতদের পরিবারের সদস্য, বাংলাদেশে অবস্থানরত বিদেশী কূটনীতিক, আওয়ামী লীগ, ১৪ দল, এফবিসিসিআই, নিহত পুলিশের পরিবারের সদস্য এবং ঢাকার দুই মেয়র ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন৷ এদিন, আর্মি স্টেডিয়ামে উপস্থিত প্রচুর মানুষ নিহতদের প্রতি শ্রদ্ধ নিবেদন করেন৷ স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার সময় ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এবং ইতালির রাষ্ট্রদূত মারিও পালম জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশ্বের সব দেশ একসঙ্গে কাজ করতে হবে বলে জানান৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top