ঢাকা, ৪ জুলাই৷৷ গুলশান ক্যাফেতে সন্ত্রাসী হামলায় নিহতদের শোকের আবহে শ্রদ্ধায় স্মরণ করল বাংলাদেশ৷ সোমবার সকাল দশটায় ঢাকার আর্মি স্টেডিয়ামে ফুল দিয়ে তাঁদের শ্রদ্ধা জানানো হয়৷ শোকে বিহ্বল গোটা দেশ চোখের জলে নিহতদের বিদায় জানাল৷ রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান থেকে শুরু করে বাংলাদেশের সর্বস্তরের নাগরিক স্মরণ করলেন গুলশানে ক্যাফেতে নৃশংস হামলায় নিহত ১৭ বিদেশী নাগরিক ও ৩ বাংলাদেশিকে৷ দু’দিন ধরে চলছে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক৷ এদিন আর্মি স্টেডিয়ামের বাতাস ভারি ছিল শোকে৷ উপস্থিত স্বজনদের কান্না চাপা চোখমুখ বলছিল তাদের অব্যক্ত বেদনার কথা৷
আর্মি স্টেডিয়ামের পশ্চিম প্রান্তে করা মঞ্চে রাখা হয় তিন বাংলাদেশির কফিন৷ নিহত নিহত বাকিদের কফিন স্টেডিয়ামে রাখা না হলেও মঞ্চের পেছনে বাঁ থেকে ভারত, ইতালি, বাংলাদেশ, জাপান ও যুক্তরাষ্ট্রের পতাকায় স্মরণ করা হয় তাঁদের সবাইকে৷
রাষ্ট্রপতি আব্দুল হামিদ চারদিনের রাষ্ট্রীয় সফরে ভুটানে থাকায় তাঁর পক্ষে মঞ্চের সামনে কালো বেদীতে ফুল দেন বঙ্গভবনে দায়িত্বরত কমান্ডার মিনহাজ উদ্দিন৷ এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷ শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী আর্মি স্টেডিয়ামে উপস্থিত নিহত ৩ বাংলাদেশির স্বজনদের সমবেদনা জানান৷ এরপর মঞ্চের সামনে উপস্থিত ভারত, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী৷ এরপর বেদীতে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান ভারত, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা৷ এছাড়া, নিহতদের পরিবারের সদস্য, বাংলাদেশে অবস্থানরত বিদেশী কূটনীতিক, আওয়ামী লীগ, ১৪ দল, এফবিসিসিআই, নিহত পুলিশের পরিবারের সদস্য এবং ঢাকার দুই মেয়র ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন৷ এদিন, আর্মি স্টেডিয়ামে উপস্থিত প্রচুর মানুষ নিহতদের প্রতি শ্রদ্ধ নিবেদন করেন৷ স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার সময় ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এবং ইতালির রাষ্ট্রদূত মারিও পালম জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশ্বের সব দেশ একসঙ্গে কাজ করতে হবে বলে জানান৷
বাংলাদেশে গুলশানে নিহতদের শ্রদ্ধায় স্মরণ
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















