News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের গুলশানে পণবন্দি ২০ জন নিহত, উদ্ধার ১৩, ৬ জঙ্গি খতম, আটক ১
Image

বাংলাদেশের গুলশানে পণবন্দি ২০ জন নিহত, উদ্ধার ১৩, ৬ জঙ্গি খতম, আটক ১

attackঢাকা/নয়াদিল্লি, ২ জুলাই ঃ অবশেষে বাংলাদেশের রাজধানী ঢাকায় গুলশানের ক্যাফেতে বন্দুকধারীদের বিরুদ্ধে কমান্ডো অভিযান সমাপ্ত হয়েছে৷ তবে, এর আগেই সন্ত্রাসবাদীরা ২০ জন পণবন্দীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে৷ অবশ্য ১৩ জন পণবন্দীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে৷ শুক্রবার রাত থেকে শুরু হওয়া জঙ্গি বিরোধী অভিযান দীর্ঘ ১৩ ঘন্টা পর শনিবার সকালে সমাপ্ত হয়েছে৷ কমান্ডো অভিযানে ৭ জঙ্গীর মধ্যে ৬ জন মারা গেছে, অপর একজনকে আটক করা সম্ভব হয়েছে৷ এই অভিযানে দুই পুলিশকর্মীও শহীদ হয়েছেন৷ বাংলাদেশ সেনার তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতেই পণবন্দীদের মধ্যে ২০ জনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে৷ নিহতদের প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে৷ সেনা কর্তা জানিয়েছেন, নিহতদের প্রত্যেকেই বিদেশী৷ এছাড়া যাদের উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যেও তিনজন বিদেশী৷ তিনি জানিয়েছেন, নিহতদের মধ্যে ২ জন ইতালীর কৃটনীতিক ছিলেন৷ যাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে তাদের মধ্যে ১ জন জাপানের এবং দু’জন শ্রীলঙ্কার নাগরিক৷
বাংলাদেশ সেনা কর্তা জানিয়েছেন, শুক্রবার রাত ৯টার দিকে গুলশানের আর্টিজান বেকারীতে গুলি ছুড়তে ছুড়তে বন্দুকধারীরা প্রবেশ করে৷ এই ক্যাফেটি বিদেশীদের কাছে ভিষণ জনপ্রিয়৷ ফলে, শুক্রবার রাতে পণবন্দীদের মধ্যে অধিকাংশই বিদেশী ছিলেন৷ সেনা কর্তা জানান, জঙ্গীদের কাছ থেকে চারটি পিস্তল, একটি ফোল্ডেট বাট একে-২২ রাইফেল, চারটি তাজা আইইডি এবং প্রচুর ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে৷ শুক্রবার রাতেই পুলিশ যখন ক্যাফেটি ঘিরে ফেলে তখন জঙ্গিরা বোমা এবং গুলি ছুড়েছিল৷ তাতে দুই পুলিশ কর্মী নিহত হয়েছেন৷ সেনা কর্তা জানান, বাংলাদেশ পুলিশের কাছ থেকে সমস্ত খবর জানার পরই সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায়৷ এরই মধ্যে র্যাব গোটা এলাকা ঘিরে ফেলে৷ এরপর বাংলাদেশ সেনা, নৌ, বিমান বাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌছানোর শুরু হয় কমান্ডো অভিযান৷ অপারেশন থান্ডার বোল্ট নামে এই অভিযানে নেমে কমান্ডো বাহিনী সাফল্য অর্জন করে৷ অবশেষে জঙ্গিদের নিধন করতে সক্ষম হন কমান্ডো বাহিনী এবং একজনকে আটক করে৷ জঙ্গি অভিযান শেষ হওয়ার পর মৃতদেহগুলি উদ্ধার করে স্থানীয় হালপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে৷ এই হামলার দায় আইএস জঙ্গি গোষ্ঠী স্বীকার করেছে৷
এদিকে, বাংলাদেশে এই হামলার জের ভারতেও সীমান্তবর্তর রাজ্যগুলিতে হাই এলার্ট জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা প্রভৃতি রাজ্যগুলিকে বিমান বন্দরে নজরদারী বাড়ানো হয়েছে৷ তার সাথে তল্লাশিও করা হচ্ছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top