News Flash

  • Home
  • Uncategorized
  • পুরান কালীবাড়ি লেইনে পুড়ে ছাঁই বসতঘর
Image

পুরান কালীবাড়ি লেইনে পুড়ে ছাঁই বসতঘর

fire phtoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ বৃহস্পতিবার সকালে আগরতলা শহরের পুরাতন কালীবাড়ি লাইনে অগ্ণিকান্ডে একটি বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে৷ বাড়ির মালিকের নাম সত্যরঞ্জন দাস৷ জানা যায়, সকাল নাগাদ ঐ বাড়িতে হঠাৎই আগুন লাগে৷ সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়৷ দমকল বাহিনী এসে আগুন আয়ত্ত্বে আনে৷ ততক্ষণে একটি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে৷ শর্ট সার্কিট থেকেই অগ্ণিকান্ডের সূত্রপাত বলে আশঙ্কা করা হচ্ছে৷ প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ  তিন লক্ষাধিক টাকা বলে জানা গেছে৷ দমকল বাহিনী দ্রুত ছুটে আসায় আরো বড় ধরনের অগ্ণিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে এলাকাটি৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top