News Flash

  • Home
  • Uncategorized
  • পাহাড় নিয়ে চিন্তিত নয় সিপিএম, সমতলে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে জাম্বো কর্মসূচী
Image

পাহাড় নিয়ে চিন্তিত নয় সিপিএম, সমতলে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে জাম্বো কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ পাহাড় নিয়ে আপাতত খুব একটা চিন্তিত নয় সিপিএম রাজ্য কমিটি৷ সমতলে বিজেপি

মঙ্গলবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর৷ ছবি নিজস্ব৷
মঙ্গলবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর৷ ছবি নিজস্ব৷

এবং তৃণমূল কংগ্রেসের বাড়বাড়ন্তকেই গুরুত্ব দিতে চাইছেন দলীয় কর্তারা৷ ফলে, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের নামে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুচ্ছ প্রচারাভিযানে নামছে সিপিআইএম রাজ্য কমিটি৷ মঙ্গলবার দলের দুদিনের রাজ্য কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর জানিয়েছেন, আগামী ১১-১৭ জুলাই গোটা রাজ্যে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রচারাভিযান চালানো হবে৷ শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের নির্বাচনোত্তর সন্ত্রাস ইস্যুতে আগামী ১-৭ আগস্ট রাজ্যে সভা সংগঠিত করা হবে৷ তাতে, পশ্চিমবঙ্গের বামনেতৃত্বদেরও ঐ সভাগুলিতে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হবে৷
এদিন তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজ্য কমিটির বৈঠকে আইপিএফটি নিয়ে খুব একটা আলোচনা হয়নি৷ তাঁর বক্তব্য, সম্প্রতি অবরোধ আন্দোলনের নামে রাজ্য ভাগের দাবিকে কেউই সমর্থন করেনি৷ এই দাবি সমর্থনযোগ্য নয় বলেই তারা অবরোধ আন্দোলনে লক্ষাধিক মানুষ জড়ো করতে পারবে বলে দাবি করলেও ৫-৭ হাজার লোকের বেশি মানুষ টানতে পারেনি আইপিএফটি৷ কিন্তু বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এখন সিপিএমের মূল চিন্তার বিষয় তা এদিনের সাংবাদিক সম্মেলনে বিজনবাবুর বক্তব্যে অনেকটাই স্পষ্ট৷ কংগ্রেস সম্পর্কে খুব একটা চিন্তা ব্যক্ত না করলেও, পশ্চিমবঙ্গে বাম ও গণতান্ত্রিক লাইন থেকে বঙ্গের নেতৃত্বদের বিচ্যুতি ঘটেছিল বলে তিনিও মেনে নিয়েছেন৷ সম্প্রতি কেন্দ্রীয় কমিটির বৈঠকে পশ্চিমবঙ্গে সিপিএম-কংগ্রেস জোট ইস্যুতে সায় দেননি ইয়েচুরিরা৷ বরং নিজের পায়ে দাঁড়ানোর জন্য বঙ্গ নেতৃত্বদের পরামর্শ দিয়েছে৷ এদিন, বিজনবাবুও কংগ্রেসের সাথে জোট গঠনের প্রশ্ণে সরাসরি দলের পার্টি লাইনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন৷
ফলে, আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে রাজ্যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে নিশানা করেই ময়দানে নামতে চলেছে সিপিএম রাজ্য কমিটি৷ এদিন বিজনবাবু বলেন, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের দৌলতে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, শিল্প বন্ধ হচ্ছে, বেকারত্ব বাড়ছে৷ এর বিরুদ্ধে ব্যাপক প্রচারাভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দল৷ গোটা রাজ্যে ভিলেজ কমিটি, নগর পঞ্চায়েত এবং নগর এলাকাগুলির সমস্ত জায়গায় পদযাত্রা করা হবে৷ ১১ জুলাই থেকে শুরু করে ১৭ জুলাই পর্যন্ত গোটা রাজ্যে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বিভিন্ন দাবিতে এই পদযাত্রা সংগঠিত করা হবে৷ তাতে গুচ্ছ দাবি রেখেছে সিপিএম৷ দ্রব্য মূল্য কমাতে হবে, ভর্তুকি বাড়াতে হবে, বেকারদের জন্য প্রতিবছর দুকোটি চাকুরি যা বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তা পূরণ করতে হবে৷ এর সাথে এরাজ্যের লাইফ লাইন আসাম-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা পুনরুদ্ধারে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে৷ আগরতলা বিমান বন্দরকে অতি সত্বর আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা, কৈলাসহরে বিমানবন্দর চালু করা সহ রাজ্যের জঘন্য টেলি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দাবিতেই পদযাত্রা সংগঠিত করা হবে বলে বিজনবাবু জানিয়েছেন৷
এদিন রাজ্যে তৃণমূল কংগ্রেসের গজিয়ে উঠা সিপিএম পার্টিকে চিন্তায় ফেলেছে তা অনেকটাই বিজনবাবুর বক্তব্যে ফুটে উঠেছে৷ আধা ফ্যাসিস্ট দল হিসেবে তৃণমূলকে আখ্যায়িত করে তিনি বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর সন্ত্রাসে সিপিএমের বহু কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত হচ্ছেন৷ রাজ্যেও কংগ্রেস ভেঙ্গে যারা তৃণমূলে যোগ দিয়েছেন তারা ত্রিপুরাতেও সন্ত্রাসের পরিবেশ কায়েম করতে পারেন বলে তিনি চিন্তা ব্যক্ত করেছেন৷ এজন্য পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এরাজ্যের বাসিন্দাদের অবগত করার লক্ষ্যে আগামী ১-৭ আগস্ট হলসভা এবং জনসভা সংগঠিত করা হবে বলে তিনি জানিয়েছেন৷ তাতে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হবে৷ ঐ সভাগুলিতে পশ্চিমবঙ্গের বাম নেতৃত্বদেরও আমন্ত্রণ জানানো হবে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top