News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আমবাসায় নাকা চেকপোস্টে পুলিশের সাফল্য, স্করপিও গাড়ি থেকে উদ্ধার বিপুল এসকফ সিরাপ
Image

আমবাসায় নাকা চেকপোস্টে পুলিশের সাফল্য, স্করপিও গাড়ি থেকে উদ্ধার বিপুল এসকফ সিরাপ

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ২৪ মে: ধলাই জেলার আমবাসা থানাধীন নাকা চেকপোস্টে পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্য মিলেছে। অভিযানে একটি স্করপিও গাড়ি থেকে বিপুল পরিমাণ এসকফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে নিয়মিত তল্লাশির সময় টিআর-০১-এএল-০৩১৪ নম্বরের একটি স্করপিও গাড়িকে থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু গাড়ির চালক আচমকাই নাকা চেকপোস্ট ভেঙে পালানোর চেষ্টা করে। এরপর পুলিশ ধাওয়া করলে চালক নাইলাহা বাড়ি এলাকার জঙ্গলের রাস্তা ব্যবহার করে পালিয়ে যায়। পরে গাড়িটি ফেলে রেখে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
পরবর্তীতে পুলিশ গাড়িটি তল্লাশি চালিয়ে প্রায় ২২০ বোতল এসকফ সিরাপ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বহিরাজ্য থেকে এই নেশাজাতীয় সিরাপ আগরতলায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত এবং আমবাসা থানার ওসি নন্দন দাস। উদ্ধার হওয়া স্করপিও গাড়িটি আমবাসা থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Releated Posts

ফুলের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণ, তেলিয়ামুড়ায় গণধোলাইয়ের পর পুলিশের হাতে নাবালক ‘নরপিশাচ’

তেলিয়ামুড়া, ২৪ মে: ফুল দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে মাত্র ছয় বছরের এক নিষ্পাপ শিশুকে নৃশংসভাবে ধর্ষণের…

ByByReshmi Debnath May 24, 2026

রাজধানীতে কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত ইউপিএসসি পরীক্ষা, দেরিতে আসায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারলেন না বহু পরীক্ষার্থী

আগরতলা, ২৪ মে : কড়া নিরাপত্তা ব্যবস্থা ও কঠোর নিয়ম মেনেই রবিবার শহরের বিভিন্ন স্কুলে অনুষ্ঠিত হলো ইউনিয়ন…

ByByReshmi Debnath May 24, 2026

অবৈধ কার্যকলাপের অভিযোগে বিজয়া প্যালেসে পুলিশের অভিযান, তল্লাশি ঘিরে উঠল প্রশ্ন

আগরতলা, ২৪ মে: অবৈধ কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে রাজধানীর বিকে রোডস্থিত বিজয়া প্যালেস হোটেলে অভিযান চালায় পূর্ব…

ByByReshmi Debnath May 24, 2026

৮ নম্বর জাতীয় সড়কে মুখোমুখি দুটি গাড়ির সংঘর্ষে দুর্ঘটনা, আহত দুই দম্পতি

আগরতলা, ২৪ মে : চালকের অসাবধানতাকে কেন্দ্র করে ফের পথ দুর্ঘটনার ঘটনা ঘটল ৮ নম্বর জাতীয় সড়কে। সালথাং…

ByByReshmi Debnath May 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top