News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বক্সনগরের ঈদ উপলক্ষে পশু বিক্রির হাট জমজমাট
Image

বক্সনগরের ঈদ উপলক্ষে পশু বিক্রির হাট জমজমাট

বক্সনগর, ২৪ মে:  ধর্মপ্রাণ মুসলিম ধর্মাবলম্বীদের বছরে দুটি ঈদ, একটি হলো ঈদুল ফিতর আরেকটি হল ঈদুজ্জোহা, আগামী ২৮ শে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোরবানির ঈদ। সেই উপলক্ষে পশুর হাট বসেছে সারা ত্রিপুরা রাজ্যেই। তারই অঙ্গ হিসেবে বক্সনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আজ সকাল ৭ ঘটিকা হইতে ত্রিপুরা রাজ্যের আন্ত প্রান্তে সীমান্ত থেকে পশু নিয়ে হাজির কুরবানী উপলক্ষে ক্রয় বিক্রয় করা।

ঈদ বলে কথা, আনন্দ বাতাসে আকাশে ঘুরে বেড়াচ্ছে,আর ছেলেমেয়েরা অপেক্ষা করছে কখন জানি পশু বাড়িতে নিয়ে আসে কুরবানীর জন্য।  তফিক অনুসারে যে যার মত করে পশু ক্রয় করেন। বক্সনগর পশুর হাট ছিল লক্ষণীয় হাজার হাজার গরু ছাগল বেচা বিক্রি হয়েছে। ৪০ থেকে ৭০-৮০ হাজার টাকার গবাদি পশু বেশি পরিমাণে বিক্রি হয়েছে। প্রচন্ড গরম আর কাঠফাটা রোদে বসে নেই ক্রেতা বিক্রেতা। মাঠের দক্ষিণ প্রান্তে বসে রয়েছে কোরবানি পশু হাট পরিচালনা কমিটি। কমিটির অক্লান্ত পরিশ্রমে পশুর হাটে বাঁশ দিয়ে লাইন এবং খুঁটি বসানো হয়, ক্রেতা বিক্রেতার সুবিধার্থে, রয়েছে প্রয়োজনীয় পানীয় জলের ব্যবস্থা, আইনশৃঙ্খলা প্রশাসনের প্রশাসন কমিটির ভলান্টিয়াররা।

কুরবানীর পশুর বাজারকে কেন্দ্র করে গড়ে  উঠেছে জাতী উপজাতি সকল অংশে মানুষের মধ্যে মিলন তীর্থক্ষেত্র। এখানে হিন্দু-মুসলিমের কোন ভেজাবেথ নেই পরিচালন কমিটির অধিকাংশ লোকই হিন্দু সম্প্রদায়, বক্সনগর এর বিধায়ক তোফাজ্জল হোসেনের প্রচেষ্টায় আজকের এই গরু বাজার পশুর হাট ঐতিহাসিক রূপ নিয়েছে। কোথাও তিল ধরনের জায়গা নেই বাইক গাড়ি স্কুটার থেকে দোকানপাট সবকিছুতেই ছিল লোকে লোকা রান্য। একজন বড় বিক্রেতার  সঙ্গে কথা বলে জানা গেল গরুটি বাজারে ২ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করার জন্য বলেছেন উনি আশাবাদী আরেকটু বেশি বিক্রি করবেন।

বিধায়ক তোফাজ্জল হোসেন সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, বৃহস্পতিবার ২৮ তারিখ ঈদ উল আযহা উপলক্ষে ধর্মাপান মুসলিমদের কোরবানির ঈদে সমস্ত ধর্মের হিন্দু মুসলিম বুদ্ধ খৃষ্টান সবার সুখ সমৃদ্ধি এবং মিলন সংহতি ভাতৃত্বেবোধ গড়ে উঠুক। বক্সনগর এর ঐতিহাসিক গরু বাজারে সবাইকে ঈদ মোবারক এবং রাজ্যবাসীকেও ঈদ মোবারক জানান। ভালোবাসার মেলবন্ধন এবং হিন্দু মুসলমানদের মধ্যে মিলন মেলা, পূজা পার্বণে হিন্দু ছেলেরা অংশগ্রহণ করে আর পাশাপাশি কুরবানী অথবা ঈদুল ফিতরে বিভিন্ন অনুষ্ঠানে হিন্দুরাও সক্রিয় সহযোগিতা করেন এটা বক্স নগরের চীরা চরিত প্রথা হিন্দু মুসলিম বলে কিছু নেই। খুশির আনন্দ নিয়ে আসুক সবার ঘরে ঘরে।

Releated Posts

বিজেপি সরকারের ১২ বছরের হিসাব চেয়ে রাজ্যজুড়ে আন্দোলনে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে: কেন্দ্রের বিজেপি সরকারের ১২ বছরের কর্মকাণ্ড ও বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে রাজ্যব্যাপী আন্দোলনের…

ByByReshmi Debnath May 24, 2026

মুঙ্গিয়াকামিতে পুলিশের অভিযানে উদ্ধার ১০৫ কেজি গাঁজা, চাঞ্চল্য এলাকায়

নিজস্ব প্রতিনিধি, মুঙ্গিয়াকামি, ২৪ মে: নেশা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল মুঙ্গিয়াকামি থানার পুলিশ। রবিবার গোপন সূত্রে…

ByByReshmi Debnath May 24, 2026

মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব ‘আমরা বাঙালী’, বিক্ষোভ আগরতলায়

আগরতলা, ২৪ মে :পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, জীবনদায়ী ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে  আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath May 24, 2026

মাতাবাড়িতে পেড়া দোকানে দুঃসাহসিক চুরি, ২৪ ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্ত গ্রেপ্তার

উদয়পুর, ২৪ মে : উদয়পুর মহকুমা শহর ও সংলগ্ন এলাকাগুলিতে ধারাবাহিক চুরির ঘটনায় যখন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক…

ByByReshmi Debnath May 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top