ঢাকা, ২৪ মে : বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা শনিবার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে হাইকমিশনারের গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানান এবং তাঁর আগামী দায়িত্বের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এসময় হাইকমিশনার প্রণয় ভার্মা ভারত ও বাংলাদেশের জনগণের পারস্পরিক কল্যাণ ও অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে দুই দেশের বহুমুখী সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ভারতের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে উভয় দেশ তাদের উন্নয়ন অগ্রাধিকারের ভিত্তিতে সম্ভাব্য বিভিন্ন সহযোগিতার ক্ষেত্র নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করেন।



















