News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুঙ্গিয়াকামিতে পুলিশের অভিযানে উদ্ধার ১০৫ কেজি গাঁজা, চাঞ্চল্য এলাকায়
Image

মুঙ্গিয়াকামিতে পুলিশের অভিযানে উদ্ধার ১০৫ কেজি গাঁজা, চাঞ্চল্য এলাকায়

নিজস্ব প্রতিনিধি, মুঙ্গিয়াকামি, ২৪ মে: নেশা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল মুঙ্গিয়াকামি থানার পুলিশ। রবিবার গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসাম-আগরতলা জাতীয় সড়কের ৪১ মাইল এলাকা থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে মুঙ্গিয়াকামি থানার ওসি রাজু বৈদ্য-র নেতৃত্বে একদল পুলিশ জাতীয় সড়কের ৪১ মাইল এলাকায় নাকা চেকিং শুরু করে। সেই সময় সন্দেহজনকভাবে আসা টিআর – ০৫ – কে – ১৮৯২ নম্বরের একটি বোলেরো গাড়িকে থামানো হয়।

পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে মোট ১০৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা বলে জানা গেছে। তবে অভিযানের সময় গাড়ির চালক ও অন্যান্য আরোহীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ফলে কাউকেই আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া গাড়িটি পুলিশ জব্দ করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই জাতীয় সড়ক ব্যবহার করে অবৈধভাবে মাদক পাচার করা হচ্ছিল। এই ধরনের পাচারচক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে।
এদিকে, বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হলেও পাচারকারীদের আটক করা না যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতকদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হবে বলে তদন্তকারী আধিকারিকরা আশাবাদী।

Releated Posts

মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব ‘আমরা বাঙালী’, বিক্ষোভ আগরতলায়

আগরতলা, ২৪ মে :পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, জীবনদায়ী ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে  আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath May 24, 2026

মাতাবাড়িতে পেড়া দোকানে দুঃসাহসিক চুরি, ২৪ ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্ত গ্রেপ্তার

উদয়পুর, ২৪ মে : উদয়পুর মহকুমা শহর ও সংলগ্ন এলাকাগুলিতে ধারাবাহিক চুরির ঘটনায় যখন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক…

ByByReshmi Debnath May 24, 2026

ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার, সরকারি সাহায্যের আর্জি

আগরতলা, ২৪ মে : সম্প্রতি ঘূর্ণিঝড় ও প্রবল বর্ষণের জেরে মান্দাই বিধানসভার অন্তর্গত দিয়ারি এলাকার এক দরিদ্র পরিবারের…

ByByReshmi Debnath May 24, 2026

গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে বিতর্কে শান্তির বাজারের ‘মা হুন্ডা’ শোরুম

শান্তিরবাজার, ২৪ মে: শান্তির বাজার শহরে অবস্থিত ‘মা হুন্ডা’ বাইক শোরুমের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও গ্রাহক প্রতারণার অভিযোগ…

ByByReshmi Debnath May 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top