News Flash

  • Home
  • Uncategorized
  • দুই ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্তকে সাত বছরের কারাদন্ড
Image

দুই ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্তকে সাত বছরের কারাদন্ড

CONVICTEDনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ টাকারজলায় দুই কিশোরী সুকল ছাত্রীকে ধর্ষণ শেষে হত্যা সংক্রান্ত রোমহর্ষক চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত আশীষ দেববর্মাকে সোমবার সাত বছরের কারাদন্ড এবং দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের নির্দেশ দিয়েছে আদালত৷
এই মামলায় তিনজনের মধ্যে একজনকে শনিবার দোষী সাব্যস্ত ফাস্ট ট্রেক আদালত৷ দোষী সাব্যস্ত ঐ ব্যাক্তির নাম আশীষ দেববর্মা৷ যে দুজনকে আদালত বেকসুর খালাস করেছে তারা হল প্রহর দেববর্মা ও বুধু দেববর্মা৷ উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে আদালত তাদেরকে বেকসুর খালাস করেছে৷ দোষী সাব্যস্ত আশীষ দেববর্মার সাজা ঘোষণা করা হয় সোমবার৷
উল্লেখ্য, ২০১৪ সালের ১১ সেপ্ঢেম্বর টাকারজলার হেমন্ত পাড়ার রাবার বাগানে দুই উপজাতি কিশোরী ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ একই গাছের একই ডালে পাওয়া গিয়েছিল৷ জানা গেছে, টাকারজলা হোস্টেল থেকে তিন কিশোরী ছাত্রী নিখোজ হয়েছিল৷ তাদের তিনজনকেই হেমন্ত পাড়ার জঙ্গলে নিয়ে গিয়েছিল বন্ধু নামধারীরা৷ তাদের মধ্যে দুই জনকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছিল৷ অপর এক ছাত্রী পালিয়ে এসেছিল৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top