News Flash

  • Home
  • Uncategorized
  • বেআইনিভাবে না পেলে শুধু আয়ের থেকে বেশি সম্পত্তিতে কেউ অপরাধী নয় ঃ সুপ্রিমকোর্ট
Image

বেআইনিভাবে না পেলে শুধু আয়ের থেকে বেশি সম্পত্তিতে কেউ অপরাধী নয় ঃ সুপ্রিমকোর্ট

নয়াদিল্লি, ২ জুন (হি.স.) : সুপ্রিমকোর্টের রায়ে কিছুটা হলেও স্বস্তিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা | জয়ললিতার আয় বর্হিভুত সম্পত্তি মামলার শুনাতিতে সুপ্রিম কোর্টের মন্তব্য, শুধু আয়ের থেকে বেশি সম্পত্তি আছে বলেই কাউকে অপরাধী দাগিয়ে দেওয়া যায় না| আগে দেখতে হবে, সংশ্লিষ্ট ব্যক্তি সেই সম্পত্তির মালিকানা বেআইনিভাবে পেয়েছেন কিনা| তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার ৬৭ কোটি টাকার আয় বহির্ভূর্ত সম্পত্তি সংক্রান্ত একটি মামলায় এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট| বিচারপতি পি সি ঘোষ ও বিচারপতি অমিতাভ রায়ের বেঞ্চ জানিয়ে দিয়েছে, আয়ের থেকে বেশি সম্পত্তি থাকা অপরাধ বলে গণ্য হতে পারে না| শুধু যদি দেখা যায়, ওই সম্পত্তির উত্সয় গন্ডগোল রয়েছে, একমাত্র তাহলেই সেটা অপরাধ|
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় কিছুদিন আগে হাইকোর্টে মুক্তি পেয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী| সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে কর্নাটক সরকার| দাবি করে, জয়ললিতার সম্পত্তির হিসেব কষতে হাইকোর্টের ভুল হয়েছে| কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, যদি কর্নাটক সরকারের যুক্তি বিবেচনা করাও হয়, তাহলেই বা কী করে অপরাধী সাব্যস্ত হতে পারেন অভিযুক্ত| কী করে ধরা হবে যে আয়ের হিসেব বহির্ভূত টাকা তিনি বেআইনিভাবে রোজগার করেছেন|-

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top