News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়ল ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম
Image

বাড়ল ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম

নয়াদিল্লি, ১ জুন (হি.স.): ফের দাম বাড়ল ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের| এবার ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু ২১ টাকা করে বেড়েছে| গত মাসেও ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল| গত ১ মে সিলিন্ডার পিছু ১৮ টাকা করে দাম বাড়িয়েছিল তৈল সংস্থাগুলি| নতুন করে দাম বৃদ্ধির ফলে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে হল ৫৪৮.৫০ টাকা| দিল্লিতে ভর্তুকির এলপিজি সিলিন্ডারের দাম ৪১৯.১৮ টাকা| ৱুধবার মধ্যরাত থেকেই সিলিন্ডার পিছু ২২ টাকা দাম বেড়েছে কলকাতায়| আন্তর্জাতিক বাজারে জ্বালানীর মূল্যবৃদ্ধির এবং ডলারের অনুপাতে টাকার দাম পড়ার জন্যই এই মূল্যবৃদ্ধি বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল| মূল্যবৃদ্ধির পরে কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম দাঁড়াল ৫৭৬ টাকা ৫০ পয়সা| ৯.২ শতাংশ হারে বেড়েছে বিমানের জ্বালানি (এটিএফ)-র দামও| গত ১ মে এটিএফ-এর দাম ১.৫ শতাংশ হারে বেড়েছিল|
এদিকে, ফের বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম| মঙ্গলবার মধ্যরাত থেকে বর্ধিত দাম কার‌্যকর হয়েছে| পেট্রোলে লিটার পিছু দাম বেড়েছে ২.৫৮ টাকা ও ডিজেলের ক্ষেত্রে তা ২.২৬ টাকা| ইন্ডিয়াল অয়েল কর্পোরেশনের তরফে এ কথা জানানো হয়েছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top