নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ ধর্মনগরের আলগাপুর ছড়ারপাড় এলাকায় রবিবার এক নাবালকের পঁচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এদিন স্থানীয় জনগণ দেখতে পান একটি শিশুর পচাগলা মৃতদেহ পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই ধর্মনগর থানায় খবর দেওয়া হয়৷ পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে৷ একটি ছড়ার কালভার্টের নীচে মৃতদেহটি পড়ে রয়েছিল৷ গত কদিন ধরে প্রবল বর্ষণে ধর্মনগরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে অন্য কোন এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়েছে৷ জলের বেগে মৃতদেহটি ঐ এলাকায় পৌঁছেছে৷ মৃতদেহ সনাক্ত হয়নি খবর লেখা পর্যন্ত৷
ধর্মনগরে নাবালকের পচাগলা মৃতদেহ উদ্ধার
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















